চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের জন্য মাইক্রোসফটের স্বল্পমূল্যের ল্যাপটপ

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৬:৪৫ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
স্বল্পমূল্যের ল্যাপটপ

শিক্ষার্থীদের কথা মাথায় রেখে স্বল্পমূল্যের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ১০ এবং ১০ এস সিরিজের এসব ল্যাপটপের মূল্য হবে ১৮৯ ডলার থেকে সর্বোচ্চ ৩০০ ডলারের মধ্যে। শুরুতেই লেনোভো এবং জেপি এই ল্যাপটপ বাজারে আনবে।

গতকাল লন্ডনের বেট এডুকেশন শো থেকে এই ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দেয় মাইক্রোসফট এবং ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

উইন্ডোজের স্বল্পমূল্যের ল্যাপটপ সিরিজের অংশ হিসেবে লেনোভোর ১০০ই মডেলের ১৮৯ ডলারের ল্যাপটপ বাজারে আনার কথা জানিয়েছে এ সম্মেলন থেকে। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকবে ইন্টেল সেলেরন অ্যাপোলো লেক চিপ। মূলত ল্যাপটপের দাম কমিয়ে আনার জন্যই এ চিপ ব্যবহার করা হয়েছে।

স্বল্পমূল্যের ল্যাপটপ
লেনোভো ১০০ই

এই ল্যাপটপটির পাশাপাশি এই মূল্যসীমার মধ্যে আরও একটি ল্যাপটপও বাজারে আনার কথা জানিয়েছে লেনোভো। ৩০০ই মডেলের ল্যাপটপটি মূলত একটি টু ইন ওয়ান ডিভাইস, অর্থাৎ একে ব্যবহার করা যাবে ট্যাব হিসেবে। ল্যাপটপটির মূল্য হবে ২৭৯ ডলার।

লেনোভোর পাশাপাশি জেপি ব্র্যান্ডের দুটি ল্যাপটপেরও ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর একটি হলো উইন্ডোজ হ্যালো যার মূল্য হবে ১৯৯ ডলার। অন্যটি হবে কলমসহ একটি টাচ ল্যাপটপ যার মূল্য হবে ২৯৯ ডলার।

স্বল্পমূল্যের ল্যাপটপ
জেপি ক্লাসমেট লিপ ৩০৩

মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি এ ল্যাপটপগুলোর বিষয়ে জানান, ক্রোমবুকের মতো সস্তা ল্যাপটপগুলোকে টেক্কা দিতেই কাজ করছে মাইক্রোসফট। মোটামুটি ২০০ ডলারেই কাজ চালানোর মতো একটি ক্রোমবুক কেনা সম্ভব। তবে হাই কনফিগারেশনের ক্ষেত্রে এই মূল্য ৫০০ ডলার পর্যন্ত হতে পারে।

Reneta

শিক্ষার্থীদের জন্য এ ল্যাপটপগুলোর পাশাপাশি শিক্ষামূলক বিভিন্ন কনটেন্ট এবং সফটওয়্যার তৈরির জন্য বিবিসি, নাসা, লেগো, পিবিএস এবং পিয়ারসনের সাথেও চুক্তিবদ্ধ হয়েছে মাইক্রোসফট।

এ বছরের বিভিন্ন সময়ে বাজারে আসবে শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যের এ ল্যাপটপগুলো। এর সাথে পাওয়া যাবে সহযোগী প্রতিষ্ঠানগুলোর তৈরি শিক্ষামূলক কনটেন্ট ও সফটওয়্যার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লেনোভো
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT