চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান চায় জাপান, পাশে আছে রোহিঙ্গা ইস্যুতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

শিক্ষার্থীদের আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান চেয়েছে জাপান, একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন ও পুনর্বাসনে দু’দেশের পাশে আছে দেশটি।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ সফরকারী জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বৈঠকে মিয়ানমারের শরণার্থী রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে জাপানকে পাশে থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমনে সহায়তা এবং হলি আর্টিজান হামলার পর বাংলাদেশ ভ্রমণে জারি করা জাপান সরকারের ভ্রমণ সতর্কতা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

Banglabid

বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন: রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা আসলে আমাদের দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। জাপান রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তার স্বার্থে বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় আমরা সম্মত হয়েছি। হলি আর্টিজান হামলার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে। আশাকরি জাপান সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে আছে এবং সব দিক বিবেচনা করে জারি করা ভ্রমণ সতর্কতা পুনর্বিবেচনা করবে।

Reneta

২০২২ সালে দুইদেশ একসাথে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উদযাপন করবে বলেও জানান তিনি।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে দুই দেশের প্রতি জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনে জোর দেন তিনি।

মঙ্গলবার দুপুরে একদিনের সফরে ঢাকা আসেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। মিয়ানমার সফর শেষে তিনি ঢাকায় আসেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপান বাংলাদেশসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন ম্যানেজারকে ছাত্রলীগ নেতার জুতাপেটা

পরবর্তী

বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতিতে ঢাকা সেনানিবাস

পরবর্তী
বঙ্গবন্ধু-আগরতলা ষড়যন্ত্র মামলা-বঙ্গবন্ধুর কারাজীবন

বঙ্গবন্ধুর কারাজীবনের স্মৃতিতে ঢাকা সেনানিবাস

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী আজ

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT