নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রেপলিট্রন পুলিশ(ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। অনুপ্রবেশকারীর বিষয়ে তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে বলে জানান তিনি।
শনিবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন: শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। কিন্তু একটি গোষ্ঠী হীনস্বার্থে এই আন্দোলনেকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে। এতে শিক্ষর্থীদের নিরাপত্তা নিয়ে পুলিশ উদ্বিগ্ন।
তিনি বলেন: অনুপ্রবেশকারী বিভিন্নভাবে অান্দোলনে অনুপ্রবেশ করছে। আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। সম্প্রতি বিভিন্ন স্থানে স্কুলড্রেস বিক্রির হিড়িক পড়েছে।
আছাদুজ্জামান মিয়া বলেন: অনুপ্রবেশকারীরা শিক্ষার্থীদের দিয়ে সরকার ও পুলিশের সঙ্গে সংঘাত সৃষ্টি করে বিশৃংখল পরিস্থিতি তৈরি করতে চায়। পুলিশও তৎপর রয়েছে। আন্দোলনে অনুপ্রবেশ ঠেকাতে ও শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ ধৈর্য্য সহকারে কাজ করছে।








