চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের আন্দোলনে প্রবাসীদের সংহতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
প্রবাস সংবাদ
A A
প্রবাসী

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে স্পেন ও মেলবোর্নের প্রবাসীরা। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে সংহতি প্রকাশ করে স্পেনে সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং আনন্দধারার উদ্যোগে আন্দোলনে সহমর্মিতা প্রকাশ করেছে মেলবোর্ন প্রবাসীরা।

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে মানববন্ধন ও সভা করেছে স্পেনের কুমিল্লা সমিতি। শনিবার ৪ অাগস্ট স্থানীয় সময় রাত ১০টায় মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত সভায় অংশগ্রহণ করেন প্রবাসী রাজনীতিক, সামাজিক নেতাকর্মী ও সংবাদকর্মীরা।

কুমিল্লা সমিতির সভাপতি আনিসুর রহমান রুবেলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক আন্দোলন উল্লেখ করেন এবং তাদের নয় দফা দাবি মেনে নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান।

পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী শিশু কিশোরদের উপর হামলারও নিন্দা জানান বক্তারা। এসময় তারা শ্লোগান দেন- ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘গো এহেড স্টুডেন্টস. উই আর উইথ ইউ’।

সংহতি প্রকাশ সভায় সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভা শেষে স্থানীয় আভে মারিয়া ই খেসুস সড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রবাসীরা। এ সময় তাদের হাতে ছিল শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশে নানা স্লোগান লেখা পোস্টার।

স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে অস্ট্রেলিয়ার মেলবোর্ন-প্রবাসী বাঙালিরা সহমর্মিতা প্রকাশের অভিপ্রায়ে গত ৩ আগস্ট, শুক্রবার সন্ধ্যায় আনন্দধারা সাংস্কৃতিক বিদ্যালয়ের উদ্যোগ নেয় এক প্রতীকী প্রতিবাদের।

Reneta

আনন্দধারার পক্ষ থেকে এ সংহতি সভায় যোগদানের জন্য মেলবোর্নের বাংলাদেশ কমিউনিটিকে আহবান জানান, পাবলিক হেলথ ফিজিশিয়ান ডক্টর আজিজুর রহমান। আনন্দধারা সাংস্কৃতিক বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের বাইরেও প্রচুর মানুষ সমবেত হন।

কমিউনিটি লিডারের এ উদ্যোগে সাড়া দিয়ে বাচ্চারা ‘নিরাপদ সড়ক চাই’, ‘চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি’, ‘৪৭ বছর পর দেশ আমার ইমার্জেন্সি লেন পেয়েছে’, ‘মেলবোর্নবাসীরা আছি তোমাদের সাথে’ সহ আন্দোলন সংশ্লিষ্ট চমৎকার সব পোস্টার নিয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দেশের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।

ডক্টর আজিজুর রহমান সবার উদ্দেশ্যে বলেন, দেশে স্কুল-পড়ুয়া শিক্ষার্থীরা আজ যে ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছে, আমরা তাদেরকে আন্তরিক সমর্থন জানাচ্ছি! তারা তাদের সহজাত সততা দিয়ে বিগত কয়েকদিন ঢাকা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের যে বিরল দৃষ্টান্ত দেখিয়েছে তা অতুলনীয়। আমরা যেকোনো ন্যায্য এবং অহিংস আন্দোলনে আমাদের অকুন্ঠ সমর্থন জানাই। আমরা নিরাপদ বাংলাদেশের জন্য নিরাপদ সড়ক চাই।

সমবেত স্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ প্রতীকী প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রবাসীশিক্ষার্থীদের আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষের অধিকার ও সম্মান বেড়েছে কতটুকু?

মে ১, ২০২৬

আবারও ইরানে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মে ১, ২০২৬
ছবি: মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক

মে ১, ২০২৬

কারাগার থেকে আবারও গৃহবন্দি অং সান সু চি

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT