চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষামূলক ভিডিও তৈরির ক্যাম্পেইনে ব্যাপক সাড়া মিলেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
শিক্ষামূলক ভিডিও তৈরির ক্যাম্পেইনে ব্যাপক সাড়া, শিক্ষার গুরুত্ব তুলে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামূলক ভিডিও তৈরির ‘নলেজমান্থ’ ক্যাম্পেইনে ব্যাপক সাড়া মিলেছে। টেন মিনিট স্কুলের সাথে যৌথভাবে আয়োজিত জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম লাইকি বাংলাদেশের এ উদ্যোগ নলেজ শেয়ারিংয়ের জন্য সুস্থ অনলাইন পরিবেশ তৈরির প্ল্যাটফর্ম হিসেবে সফলতা অর্জন করেছে।

গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া এই ক্যাম্পেইনে, লাইকি এর ব্যবহারকারীদের বিভিন্ন একাডেমিক এবং লাইফ স্কিল বিষয়ক ভিডিও তৈরি এবং শেয়ারে উৎসাহিত করে, যা কেবল মানুষকে জ্ঞান প্রদানই নয়, পাশাপাশি তাদের সৃজনশীল দিক তুলে ধরতেও সহায়তা করেছে।

এই ক্যাম্পেইনে, ব্যবহারকারীদের জ্ঞান বিনিময়ে সহায়ক মাধ্যম হিসেবে কাজ করেছে লাইকি। ক্যাম্পেইন চলাকালীন, ১,৯০৪ জন ব্যবহারকারী মোট ৫,৪৭০টি ভিডিও আপলোড করেন এবং ৩ কোটি ৫৮ লাখ এনগেজমেন্ট রেকর্ড করা হয়। লাইকি ব্যবহারকারীরা বিশেষ করে #howto ও #education এই দুই ধরনের ইংরেজি শেখা, ফুটবল, শিল্প, চিত্রকলা ও রান্না ইত্যাদি বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করেন। বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় ব্যক্তি যেমন- শিক্ষক, গবেষক, ক্রীড়াবিদ, শিল্পী, রান্না ও জীবনমুখী দক্ষতা অর্জনে উৎসাহী ও খ্যাতনামা পুষ্টিবিদরা এই ক্যাম্পেইনে অংশ নেন এবং শিক্ষামূলক ভিডিও তৈরি করেন।

এই ক্যাম্পেইনের ব্যাপারে ক্লিনিকাল ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, “আমার শর্ট ভিডিওতে আমি সাধারণত ডায়েট টিপস এবং পুষ্টি নিয়ে কথা বলি। সম্প্রতি, লাইকি বাংলাদেশের #KnowledgeMonth ক্যাম্পেইনটি আমার চোখে পড়ে, যা বেশ চমৎকার একটি ক্যাম্পেইন বলে মনে হয়েছে। আমি পুষ্টি চাহিদা সম্পর্কিত বিভিন্ন প্রাসঙ্গিক দিক তুলে ধরে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। আশা করি, মানুষ ভিডিওগুলো দেখবে এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে।”

সংশ্লিষ্টরা এই ক্যাম্পেইনের ব্যাপক সাড়ায় অনুপ্রাণিত হয়ে, ভিডিও নির্মাতাদের তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান এবং তাদের ক্যারিয়ার গঠনে সহযোগিতার লক্ষ্যে লাইকি ভবিষ্যতে এই ধরনের আরও ক্যাম্পেইন আয়োজন করতে উৎসাহিত হয়েছে।এই ক্যাম্পেইন এমন একটি পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে যেখানে কনটেন্ট ক্রিয়েটররা একসাথে জ্ঞান অর্জন ও বিকাশ করতে পারবে এবং একে অপরের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরবে শেখ রাসেল দিবস উদযাপন

পরবর্তী

শনাক্তের হার বেড়ে ২ শতাংশের ওপরে

পরবর্তী
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্তের হার বেড়ে ২ শতাংশের ওপরে

বাংলাদেশি নারীরা ও একজন পুরুষের ছবি, বিভিন্ন পোষাক ও স্টাইলের. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েব ফিল্মে জাজ, 'মাসুদ রানা'র সাজ্জাদের সঙ্গী সামিনা-সৌমি

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT