চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাবৃত্তির মাধ্যমে প্রয়াত সদস্যের সন্তানদের পাশে ডিআরইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
শিক্ষা
A A

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রয়াত সদস্য পরিবারের পাশে থাকার অংশ হিসেবে সংগঠনের প্রয়াত সদস্যের সন্তানদের মাঝে তৃতীয় বারের মতো ‘শিক্ষাবৃত্তি-২০১৭’ প্রদান করেছে। সংগঠনের  সেবামূলক কর্মকাণ্ডের আওতায় এই শিক্ষাবৃত্তি দেয়া হয়।

শুক্রবার ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের প্রয়াত ১৭ জন সদস্যের সন্তানদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করেন।

এ বছর প্রয়াত ১৭ সদস্যদের সন্তানদের মাসিক পরিবার প্রতি ২ হাজার টাকা হারে বার্ষিক এককালীন ২৪ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ডিআরইউ’র গ্রুপ বীমা এবং প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানকে মহতি উদ্যোগ উল্লেখ করে ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে নেয়ার আহ্বান জানান।

এসময় ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা আগামী বছর থেকে সংগঠনের প্রয়াত সদস্যের সন্তানদের শিক্ষাবৃত্তি ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার ঘোষণা দেন।

প্রয়াত তিমির লাল দত্ত, আলতাফ মাহমুদ, সাইফুল ইসলাম তালুকদার, সামসুস সালেহীন, ওবায়দুল গণি চন্দন, আহমাদ কামরুল মিজান, সাগর সরওয়ার ও মেহেরুন রুনী, দীনেশ দাস, পথিক সাহা, রাশেদ হোসেন, লুৎফুল খবীর, হোসাইন জাকির, আরিফ রহমান, মোহাম্মদ আওলাদ হোসেন, আবদুল্লাহ আল ফারুক, সন্তোষ মন্ডল ও মাহবুব মতিনের পরিবারকে বৃত্তি প্রদান করা হয়।

Reneta

সংগঠনটির সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, প্রয়াত ওবায়দুল গণি চন্দনের স্ত্রী রুবিনা মোস্তফা ও প্রয়াত আরিফ রহমানের স্ত্রী কনা রহমান।

এসময় ডিআরইউ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক আজাদ হোসেন সুমন, কার্যনির্বাহী সদস্য নূরুল ইসলাম হাসিব, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুমন, সাঈদ খান ও আনিসুল ইসলাম উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT