চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষানীতি পুরোপুরি বাস্তবায়নের পর পরীক্ষা কমানোর সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০১৮
শিক্ষা
A A

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, স্কুলগুলোতে অস্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালুর সুযোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত পঞ্চম শ্রেণিতে থাকছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।

তিনি বলেন, শিক্ষানীতি পুরোপুরি বাস্তবায়ন হওয়ার পর পরীক্ষা কমানোর সিদ্ধান্ত আসতে পারে।

রোববার সকালে ভিকারুননিসা ন্যূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকার বিভিন্ন স্কুলে পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বলেছেন, জাতীয় শিক্ষানীতি অনুসারে আগামী বছর থেকেই পিএসসি পরীক্ষার পরিবর্তে কেবল জেএসসি পরীক্ষা নেয়া হতে পারে।

দুই মন্ত্রী প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিন এসব স্কুলে পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন।

দেশের প্রায় সাড়ে সাত হাজার কেন্দ্রে আজ থেকে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবেতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। শেষ হবে ২৬ নভেম্বর।

Reneta

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষার্থীর মধ্যে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন প্রাথমিকের এবং ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন ইবতেদায়ি শিক্ষা সমাপনীর।

এ বছর ৭ হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে ১২টি কেন্দ্র বিদেশে অবস্থিত। আর সমাপনী পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর।

প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিন আজ ছিল ইংরেজি পরীক্ষা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। এবারের পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যবারের মতো এবারও দুর্গম এলাকার ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় আগেই প্রশ্নপত্র পাঠানো হয়েছে জানিয়ে গণশিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে ন্যূনতম অবহেলা বা অনিয়মের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

সমাজ কল্যাণমন্ত্রী বলেন, পিএসসি পরীক্ষার জন্য একজন ছোট্ট শিশুকে যেভাবে পরিশ্রম করে প্রস্তুতি নিতে হয় তা সত্যিই ভাববার বিষয়। বিষয়টি কেবল ছোট্ট শিশুটির জন্যই ভীতিকর নয়, এটি তাদের অভিভাবকদের জন্যও উদ্বেগের। কাজেই আগামী বছর থেকেই পিএসসি পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেবার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: জেএসসি পরীক্ষাপিএসসি পরীক্ষাপ্রাথমিক শিক্ষা সমাপনীমোস্তাফিজুর রহমানরাশেদ খান মেনন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিছু রাজনৈতিক দল ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালাচ্ছে: ইসলামী আন্দোলন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT