চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস তিন মন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১৪, মে ২০১৬
বাংলাদেশ
A A

অধ্যাপক রেজাউল করিম হত্যার তদন্ত প্রায় শেষ পর্যায়ে হত্যাকারী দ্রুতই গ্রেফতার হবে বলে জানিয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাবেশে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিসহ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও দাবি জানানো হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শিক্ষক-ছাত্র-সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করে ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এই আহ্বান জানান তারা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের হত্যাকাণ্ড যেন আর না ঘটে। এ ব্যাপারে পুলিশকে আরো সতর্ক থেকে অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারর আওতায় এনে শাস্তি প্রদানের আহবান জানান।

শিক্ষামন্ত্রী বলেন,‘ রেজাউল করিম সিদ্দিকী স্যারের হত্যার তদন্ত দ্রুত সমাপ্ত হোক এটাই চাই। অপরাধীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক তা চাই। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক’।

অধ্যাপক রেজাউল করিম হত্যার তদন্ত প্রায় শেষ পর্যায়ে এবং হত্যাকারী শীঘ্রই গ্রেফতার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন,‘ আমরা এসব হত্যাকাণ্ডের পক্ষে নই। এই হত্যাকারীদের চিহ্নিত করে আমরা অবশ্যই বিচারের ব্যবস্থা করবো। এব্যাপারে তদন্তের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। তাই আপনাদের অনুরোধ করবো, আপনারা দয়া করে আপনাদের আন্দোলন প্রত্যাহার করুন’।

Reneta

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে মৌন মিছিল বের করে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তারা সমাবেশে যোগ দেয়। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী কর্মকর্তা পরিষদ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

গত ২৩ এপ্রিল শনিবার মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাসভবনের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

শনিবার দুপুর সোয়া একটায় অনুষ্ঠিত এই সমাবেশে তিন মন্ত্রী ছাড়াও পুলিশের আইজি শহীদুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজান উদ্দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মাকসুদ কামাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এম শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক রেজাউল হত্যারাবি-শিক্ষক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT