চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক সংকটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাকির হোসেন তপন জাকির হোসেন তপন
৭:৪৪ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

শিক্ষক সংকটে পড়েছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস , আইন, পাবলিক হেলথ সহ বেশকয়েকটি বিভাগে শিক্ষক সংকটে সেশনজটে পড়েছে শিক্ষার্থীরা।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এ বিভাগে ছয় ব্যাচে শিক্ষার্থী রয়েছে তিন’শ। চলতি শিক্ষাবর্ষে ভর্তির পর সেটি বেড়ে দাঁড়াবে সাড়ে তিন’শ। সাতটি ব্যাচের জন্য প্রয়োজন কমপক্ষে ১৫ জন শিক্ষক। কিন্তু রয়েছেন মাত্র দুজন। নিয়োগপ্রাপ্ত চারজনের মধ্যে একজন শিক্ষক ছুটি ও অন্য একজন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় ওই দুইজন শিক্ষক দিয়েই চলছে বিভাগটি।

গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নতুন দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু সাড়ে তিন’শ শিক্ষার্থীর জন্য চারজন শিক্ষক কতটুকু ভূমিকা রাখবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।শিক্ষক সংকটের কারণে বিভাগের প্রতিটি ব্যাচ এক থেকে দেড় বছর করে সেশনজটে পড়েছে।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন ‘এই মুহূর্তে আমরা যে অবস্থানে আছি তাতে মনে হয় না আগামী দেড় বছরের আগে লেখাপড়া শেষ করতে পারব। আমাদের বন্ধুরা (অন্য বিভাগের) লেখাপড়া শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছে। অনেকে চাকরিও করছে। অথচ আমরা সেশনজটে পড়ে আছি।’

এ ব্যাপারে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে শিক্ষক পাপ্পু কুমার দে জানিয়েছেন শিক্ষার্থীদের ভবিষৎ চিন্তা করে নতুন তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে চারটি ব্যাচে শিক্ষার্থী রয়েছে দেড় শতাধিক। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির পর বেড়ে দাঁড়াবে দুই’শ। কিন্তু বিভাগে শিক্ষক রয়েছেন মাত্র তিনজন। অন্য দুইজন শিক্ষক শিক্ষিকা ছুটিতে রয়েছেন। এতে করে ওই বিভাগের শিক্ষার্থীরা সেশনজটের মুখে পড়েছেন।

Reneta

এ বিভাগের শিক্ষার্থীরা আরো বলেন প্রথম থেকেই আমাদের শিক্ষক সংকট রয়েছে। বারবার দাবি জানিয়েও কোনো সমাধান হয়নি। কর্তৃপক্ষ শুধু আশ্বাসই দিয়ে গেছে।

এদিকে আইন ও বিচার বিভাগেও একই অবস্থা। চারটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য রয়েছেন মাত্র পাঁচজন শিক্ষক। বাকিটা চলছে অতিথি শিক্ষক দিয়ে।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সদ্য চালু হওয়া বিভাগগুলোতেও শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। শিক্ষকের অভাবে ঠিকমতো ক্লাস হয় না। চাপ সামলাতে একজন শিক্ষক পাঁচটিরও বেশি ক্লাস নিচ্ছেন। এর পরও শিক্ষকদের বাড়তি পরিশ্রমও বিফলে যাচ্ছে পর্যাপ্ত শিক্ষকের অভাবে। এ কারণে বেশ কয়েকটি বিভাগের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষক সংকট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ

পরবর্তী

পৌর নির্বাচন সুষ্ঠু না হলে ৩১ ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন

পরবর্তী

পৌর নির্বাচন সুষ্ঠু না হলে ৩১ ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন

পৌর নির্বাচন সুষ্ঠু না হলে ৩১ ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT