চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক লাঞ্ছনা: ৪ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০৯, জুন ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জেলা প্রশাসনের দেয়া প্রতিবেদনে সন্তোষ
প্রকাশ করেছেন হাইকোর্ট। ওই ঘটনায় সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে তদন্তের
ফলাফল দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৪ আগস্ট। শিক্ষক লাঞ্ছনার মামলার
পরবর্তী আদেশ দেওয়া হবে ৭ আগস্ট।

এর আগে নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবেদন দিতে ৬০ দিন সময় চায় পুলিশ। নতুন করে প্রতিবেদন দেয় জেলা প্রশাসন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন জানান, পূর্বের প্রতিবেদনে পূর্ণাঙ্গ তথ্য দিতে না পারায় জেলা প্রশাসন দুঃখ প্রকাশ করেছে।

গত ২৯ মে জেলা প্রশাসন ও পুলিশের তদন্ত প্রতিবেদনকে ‘দায়সারা’ উল্লেখ করে তা গ্রহণ করে করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।

ধর্ম অবমাননার অভিযোগে গত ১৩ মে নারায়ণগঞ্জের কল্যাণদির পিয়ার সাত্তার হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে প্রথমে একদল লোক মারধর করে। পরে সেলিম ওসমান ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কান ধরে ওঠ-বস করানো হয় তাকে। বরখাস্ত করা হয় প্রধান শিক্ষকের পদ থেকেও।

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ নিয়ে রুল জারির পাশাপাশি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বন্দর থানার ওসিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেন হাইকোর্ট। ১৮ মে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্ট আদেশ দেওয়ার পর ২২ মে আদেশের কপি পান ডিসি, এসপি ও বন্দর থানার ওসি।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিলো, ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। শিক্ষকের অপসারণ আইনী না হওয়ায় তাকে পুনর্বহালও করা হয়। 

ট্যাগ: শিক্ষক লাঞ্ছনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিশা-পূর্ণিমা-তারিনের সঙ্গে হৃদয় খান

পরবর্তী

নিখোঁজের তিনদিন পর শিশুর বস্তাবন্দী লাশ

পরবর্তী

নিখোঁজের তিনদিন পর শিশুর বস্তাবন্দী লাশ

বলিউডে সুপারস্টার বাবাদের পথে যে সন্তানেরা

সর্বশেষ

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬

হিমবাহধস-বন্যার পর ৫ মাত্রার ভূমিকম্প তিব্বতে

আগস্ট ২৮, ২০২৬
ফাইল ছবি

আকাশ মেঘে ঢাকা, সারাদিনই থাকতে পারে বৃষ্টি

আগস্ট ২৮, ২০২৬

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT