শিক্ষক অবমাননার ঘটনা অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ
করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত
লেফটেন্যন্ট জেনারেল মাহবুবুর রহমান। শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে
হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন।
সাবেক এ সেনাপ্রধান বলেন, শিক্ষকের অবমাননা মানে জাতির অবমাননা। এই ঘটনা অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধেও চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল লোক গত ১৩ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে মারধর করে। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য ও জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান।
স্কুলের পরিচালনা পর্ষদ শিক্ষক শ্যামলকে সাময়িক বরখাস্ত করলেও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি জানিয়ে স্কুলের পরিচালনা পর্ষদ বাতিল করে দেয় শিক্ষা মন্ত্রণালয়; পুনর্বহাল করা হয় ওই শিক্ষককে।










