চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিক্ষকের বৈষম্যমূলক আচরণে’ জবি শিক্ষার্থীর অনশন

সাবিকুন্নাহার লিপিসাবিকুন্নাহার লিপি
৭:৫৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারি অধ্যাপক শামস শাহরিয়ার কবিরের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে অনশন করেছেন একই বিভাগের শিক্ষার্থী সুব্রত ঘোষ।

সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনশন করেন তিনি। পরে বিভাগের চেয়ারম্যান ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে অনশন থেকে সরে আসেন তিনি।

শিক্ষার্থী সুব্রত ঘোষ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নাটকের মহড়ার জন্য চেয়ারম্যান বরাবর দরখাস্ত লিখলে ওই স্যার আমাকে বলে এখন চেয়ারম্যান তোমাকে গাইড করবে। আমি তোমার পরীক্ষা নিব কিন্তু গাইড করব না। এ কারণে আমার সাথে তিনি পাঁচ বছর ধরেই বৈষম্যমূলক আচরণ করছেন, মানসিক ভাবে অপদস্থ করে যাচ্ছেন। এমন কি তিনি আমার জীবন ধ্বংস করে দেওয়ারও হুমকি দিয়েছেন। ক্লাসে বসলে স্যার বলেন তুমি এখানে বসবা না, দৃষ্টিকটু লাগে সরে বস। তিনি নাটকের মহড়া কক্ষেও আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।’

তিনি আরো বলেন, ‘চেয়ারম্যান স্যার ও প্রক্টর স্যারের আশ্বাসে আমি অনশন থেকে সরে এসেছি। উনারা বলেছেন আমার সমস্ত দাবি মেনে নেওয়া হবে। যদি মেনে নেওয়া না হয় তখন আন্দোলন করার কথা বলেছেন উনারা।’

তবে অভিযোগ অস্বীকার করে নাট্যকলা বিভাগের সহকারি অধ্যাপক শামস শাহরিয়ার কবি চ্যানেল আই অনলাইনকে বলেন, মিডটার্ম নিয়ে ওর সাথে ঝামেলাটা হয়েছে। ওদের ২০ জনকে ২০টি নাটক করতে দিয়েছিলাম। যাতে কোনো বৈষম্যমূলক আচরণ না হয়, সেজন্য কিছু নিয়ম করেছিলাম। তাদের কাজটি দিয়ে আমি ছুটিতে চলে যাই। তখন অন্য শিক্ষার্থীরা ওর বিরুদ্ধে অভিযোগ আনে যে, সে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাহায্য নিয়েছে কাজটি করার ক্ষেত্রে। পরে আমি তাকে বলি তুমি যার সাহায্য নিয়েছ তার কাছে পরীক্ষা দাও। সে সরি বললে পরবর্তীতে আমি তার পরীক্ষা দেওয়ার অনুমতি দেই কিন্তু কোন ধরণের সাহায্য আমি করব না তা বলেছি।’

এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক নূর মোহাম্মদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ও অনশনে বসেছিল পরে শিক্ষকরা এসে তাকে নিয়ে গেছে। আমাদের সহকারী প্রক্টর বিভাস কুমার সাহা সমাধানের জন্য তাকে বিভাগে পাঠিয়ে দিয়েছে। সমঝোতা হয়ে গেছে। এ বিষয়ে আর কিছু করার নেই। ও আমাদের কাছে কোন অভিযোগ দেয়নি।

Reneta

বিভাগের চেয়ারম্যান কামালউদ্দিন খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ঘটনাটি আমি আজকে সকালেই শুনলাম। আমাকে সে মৌখিকভাবে জানিয়েছিল। লিখিতভাবে কোনো অভিযোগ করেনি। সে প্রথমেই চূড়ান্ত পদক্ষেপে চলে গেছে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়নাট্যকলা বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশ করেছে ‘হেলভেটিক ম্যাগাজিন’

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রকাশ করেছে ‘হেলভেটিক ম্যাগাজিন’

মে ৩, ২০২৬
ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

ডায়বেটিস বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘সেমিনার অফ ডায়বেটিস ম্যানেজমেন্ট এন্ড প্রিভেনশন’

মে ৩, ২০২৬
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অপতথ্য মোকাবেলায় কাজ করতে তথ্যমন্ত্রীর আহ্বান

মে ৩, ২০২৬
ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT