চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিকারের উৎসবে মেতেছেন শরিফুল, সঙ্গী তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচের শুরুতেই দুই উইকেট তুলে দারুণ ওপেনিং আনেন পেসার শরিফুল ইসলাম। ৩ রানের মধ্যে ২ উইকেট তুলে বাংলাদেশের অবস্থান সুবিধাজনক করেন। পরে নিয়েছেন আরও এক উইকেট। উইকেট শিকারে যোগ দিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদও। সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে চেপে ধরেছে টিম টাইগার্স।

এ প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে ২১ রান। নাজিবুল্লাহ জাদরান ২ বলে ২ রান ও অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদী ১৭ বলে ৪ রানে অপরাজিত আছেন।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানকে শরিফুল ফেরান তৃতীয় ওভারের প্রথম বলে। ৬ বলে ১ রান করে ফিরেছেন তিনি। আগের ম্যাচে ২৫৬ রানের রেকর্ড গড়া উদ্বোধনী জুটি এবার ভাঙে ৩ রানে। একই ওভারের পঞ্চম বলে আবারও শরিফুলের আঘাত, এবার ফেরেন তিনে নামা রহমত শাহ। টপ এজে ক্যাচ দেন উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসে।

এরপর তাসকিনের শর্ট ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন গুরবাজ। ব্যাটে-বলে ঠিকভাবে না হওয়ায় বল চলে যায় উইকেটের পেছনে। লাফিয়ে উঠে দুর্দান্ত ক্যাচ নেন উইকেটরক্ষক মুশফিক। ১৪ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারী দল।

নবম ওভারে নিজের তৃতীয় উইকেট তুলে নেন শরিফুল। এবার শিকার মোহাম্মদ নবী। ৯ বলে ১ রান করে সাজঘরের পথ ধরেন অভিজ্ঞ তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানবাংলাদেশবাংলাদেশ-আফগানিস্তানলিটনলিড স্পোর্টসশরিফুলসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক যুগ ধরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অভিনব কায়দায় ডাকাতি

পরবর্তী

করণের শোতে শাহরুখ-আরিয়ানের চমক!

পরবর্তী

করণের শোতে শাহরুখ-আরিয়ানের চমক!

দেশের বিভিন্ন স্থানে হতে পারে থেমে থেমে বৃষ্টি

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT