চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিকারীর যন্ত্রণায় দাঁত ছাড়াই জন্ম নিচ্ছে আফ্রিকান হাতি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:০৭ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৬
পরিবেশ
A A

বছরের পর বছর ধরে বিশালদেহী আফ্রিকান হাতিরা তাদের ঝকঝকে দাঁতের জন্য শিকারী ও পাচারকারীদের শিকার হয়ে আসছে। এর ফলস্বরূপ যেন নিজেদের বাঁচাতেই দাঁত ছাড়াই জন্ম নিচ্ছে এই প্রজাতির বেশকিছু হাতি। আর এর সংখ্যা দিন দিন বাড়ছেই।

শিকারীদের যন্ত্রণায় হাতিগুলোর জিনে মৌলিক পরিবর্তন চলে আসছে বলেই এমনটা ঘটছে বলে মনে করছেন গবেষকরা।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আফ্রিকা মহাদেশের কিছু কিছু এলাকায় মোটামুটি ৯৮ শতাংশ মাদী হাতিরই দাঁত নেই। যেখানে দুয়েক দশক আগেও গড়ে মাত্র ২ থেকে ৬ শতাংশ হাতির জন্ম হতো দাঁত ছাড়া।

এশিয়া, বিশেষ করে চীনে হাতির দাঁতের চাহিদা মেটাতে গত ১০ বছরে আফ্রিকার মোট হাতির প্রায় তিন ভাগের এক ভাগই বেআইনিভাবে হত্যা করা হয়েছে। ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ১ লাখ ৪৪ হাজার আফ্রিকান হাতি হত্যার কারণে প্রজাতিটি কোনো কোনো অঞ্চলে বিলুপ্তির কোঠায় চলে গেছে। আর যেগুলো বেঁচে যাচ্ছে, থাকছে দন্তবিহীন, এশিয়ান হাতির প্রজাতির মতোই।

হাতি নিয়ে কাজ করা সেবামূলক প্রতিষ্ঠান এলিফ্যান্ট ভয়েসেস-এর প্রধান জয়েস পুল গত ৩০ বছর ধরে আফ্রিকান হাতির প্রজাতিটির অগ্রগতি পর্যবেক্ষণ করে আসছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’কে তিনি জানান, হাতি শিকারের প্রাবল্য এবং দাঁত ছাড়া মাদী হাতি জন্মের হারের মধ্যে সরাসরি সম্পর্ক খুঁজে পেয়েছেন তিনি।african-elephants2

জয়েস জানান, মোজাম্বিকের গোরোঙ্গোসা ন্যাশনাল পার্কে ১৯৭৭ থেকে ১৯৯২ সালের মধ্যে ৯০ শতাংশ হাতিকে মেরে ফেলা হয়েছিল। যেহেতু শিকারীরা নির্বিচারে বড় দাঁতওয়ালা প্রাণীদের হত্যা করছিল, সেহেতু সেই সময়কালে জন্ম নেয়া বর্তমানে ৩৫ বছর বা তার বেশি বয়সের মাদী হাতিগুলোর প্রায় অর্ধেকেরই একটাও দাঁত নেই।

Reneta

এখন যদিও এলাকাটিতে হাতি শিকার নিয়ন্ত্রণে চলে এসেছে এবং হাতির প্রজাতিটি আবার সংখ্যায় বাড়ছে, দাঁত ছাড়া জন্ম নেয়া আগের ওই হাতিগুলো তাদের জিন মেয়ে সন্তানদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছে। যার প্রমাণ হচ্ছে: যুদ্ধের পর থেকে জন্ম নেয়া ৩০ শতাংশ মাদী হাতির দাঁত নেই। দাঁত ছাড়া জন্ম নেয়া হাতিদের গর্ভেই দাঁত ছাড়া শিশু জন্মানোর সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন জয়েস পুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিকাহাতিহাতির দাঁত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবদের ১৩৩ রানের লক্ষ্য দিল মুশফিকরা

পরবর্তী

ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজের রংপুর অডিশন ২ ডিসেম্বর

পরবর্তী

ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজের রংপুর অডিশন ২ ডিসেম্বর

কিউবা যা পেরেছে আমেরিকা কি পারবে কখনো?

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT