চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহীন সুমনের নতুন ছবি ‘অস্ত্র’, নায়ক আরিফিন শুভ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ন ১১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

ঢাকাই ছবির সফল নির্মাতা শাহীন সুমন নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন। এই ছবির নাম রাখা হয়েছে ‘অস্ত্র’। প্রযোজনায় থাকছে ফোর সিজন প্রডাকশন হাউজ। খোঁজ নিয়ে জানা গেছে, ‘অস্ত্র’ ছবির মাধ্যমে প্রথমবার শাহীন সুমনের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তারকা অভিনেতা আরিফিন শুভ।

এ প্রসঙ্গে শাহীন সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন, অস্ত্র ছবির নায়ক থাকবে আরিফিন শুভ। তার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। শুভ কাজ করতে সম্মতি জানিয়েছে। এখনো অফিসিয়ালি চুক্তি করা হয়নি তাকে। ক’দিনের মধ্যে তাকে চুক্তি করিয়ে শিডিউল নেব।

জানা গেছে, ‘অস্ত্র’ ছবিতে শুভর নায়িকা হিসেবে মডেল শার্লিন হোসেনকে নেয়া হতে পারে। যিনি হাবীবের গানের মডেল হয়ে আলোচনায় এসেছিলেন। তবে এটিও এখনো চূড়ান্ত নয়, কথাবার্তা চলছে। এছাড়া অস্ত্র ছবিতে অভিনয় করবেন মডেল খালেদ হোসাইন সুজন। যিনি এর আগে কুসুম শিকদারের নেশা গানের মডেল হয়ে আলোচনায় এসেছিলেন, পাশাপাশি সুজন বিলবোর্ড মডেল হিসেবেও পরিচিত মুখ।

এ ব্যাপারে চিত্রনায়ক আরিফিন শুভ চ্যানেল আই অনলাইনকে বলেন, শাহীন সুমন ভাই আমাকে ফোনে অস্ত্র ছবিতে কাজের অফার দিয়েছেন। গল্প, স্ক্রিপ্ট কিছুই আমি হাতে পাইনি। সবকিছু ভালো লাগলে হয়ত কাজটি করবো। কারণ উনি অনেক সফল ছবির নির্মাতা। আমার প্রিয় একজন মানুষ। বাকিটা সময় বলে দেবে।

কথায় কথায় জানা গেছে, কলকাতার দুই ছবিতে অভিনয় করবেন আরিফিন শুভ। তিনি বললেন, একটি ছবির খবর আগামী ২০ জানুয়ারি জানাতে পারবো। বাকিটার জন্য ২৬ জানুয়ারি কলকাতা যাবো। ওখান থেকে ফিরেই জানাবো। অস্ত্র ছবির গল্প লিখছেন আবদুল্লাহ জহির বাবু। এটি হতে যাচ্ছে শাহীন সুমন পরিচালিত ৪৪ তম সিনেমা। তবে নির্মাতা বললেন, ৪৯ টি ছবি পরিচালনা করলেও মুক্তি পেয়েছে ৪৪ টি ছবি। বাকিগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ত্রআরিফিন শুভশাহীন সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৭

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT