চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহাদতকে ধরতে ৭ স্থানে পুলিশের তল্লাশি

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
২:০৪ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহাদত হোসেন এবং তার স্ত্রীকে খুঁজতে সম্ভাব্য অন্তত সাতটি স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত তাদের হদিস পাওয়া যায়নি। নিজের অবস্থান আড়াল করতে কয়েকবার মোবাইল ফোন ও সিম কার্ড পরিবর্তন করেছেন শাহাদত।

মিরপুরের উপ পুলিশ কমিশনার কাইয়ূম উজ জামান জানিয়েছেন, পুলিশের চোখ এড়াতে বার বার নিজেদের অবস্থান পরিবর্তন করছেন শাহাদাত এবং তার স্ত্রী।

তাদের অবস্থান নিশ্চিত হতে প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে বলে জানা গেছে। শাহাদত ও তার স্ত্রী বার বার মোবাইল সেট ও সিম পরির্তন করায় পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়েও তাদের আটক করতে পারেনি।

তবে শাহাদতের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বা তার পরের দিন শাহাদত আদালতে আত্মসমর্পণ করতে পারেন।

শাহাদত হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মী মাকছুদা আকতার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে রোববার রাতে মামলা হয়েছে। তখন থেকেই শাহাদত এবং তার স্ত্রীকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ।

মামলার বাদী সাংবাদিক মোজাম্মেল হক রোববার সন্ধায় আহত অবস্থায় হ্যাপিকে উদ্ধার করেন। তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের দাগ দেখতে পেয়ে থানায় নিয়ে যান। মামলার পরে পুলিশ মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটার শাহাদতশিশু নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার ইমিগ্রেশন বিভাগের প্রতিবেদনে ১০৫টি অসদাচরণের অভিযোগ

মে ১৮, ২০২৬

ঝালকাঠিতে স্থানীয় পশুতেই কোরবানির চাহিদা পূরণ হবে

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোতে ইবোলার সংক্রমণে বৈশ্বিক জরুরি অবস্থা জারি

মে ১৮, ২০২৬

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে টহল জোরদার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT