চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ: বলিউডের বাদশা হয়ে উঠার গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লির একটি সাধারণ পরিবারে জন্ম হয় একটি শিশুর। নাম শাহরুখ খান। দিল্লির গলি থেকে উঠে আসা এই ছেলেটিই এখন বলিউডের বাদশা। আজ তার ৫৪ তম জন্মদিন।

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন শাহরুখ খান। একটা ছবির জন্য নিচ্ছেন ৪৫ কোটি রুপি। অথচ তার প্রথম রোজগার ছিল ৫০ টাকা। গায়ক পঙ্কজ উদাসের একটা কনসার্টে কাজ করে সেই টাকা পেয়েছিলেন তিনি। বর্তমানে তার অর্থ-সম্পদের পরিমাণ ২৫০০ কোটি রুপি-এরও বেশি।

১৯৮০ এর শেষের দিকে বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর শাহরুখ খান ৮০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন যার অধিকাংশই ভালো ব্যবসা করেছে বক্স অফিসে। কমেডি, রোমান্স, অ্যাকশন, খল সবধরনের অভিনয়ই করেছেন এই তারকা।

২৫ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। শাহরুখ খান ১৪ বার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। পেয়েছেন আইফা, স্ক্রিন অ্যাওয়ার্ডস। চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে এবং ফ্রান্স সরকার তাকে অর্দ্র দে আর্ত এ দে লেত্র ও লেজিওঁ দনর সম্মাননায় ভূষিত করে। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার এখনও অধরা রয়ে গেছে শাহরুখের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মদিনবলিউডলিড বিনোদনশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোচ হতে চান ইনিয়েস্তা

পরবর্তী

লরিতে ৩৯ মরদেহ: চীনা নয়, সবাই ভিয়েতনামের

পরবর্তী

লরিতে ৩৯ মরদেহ: চীনা নয়, সবাই ভিয়েতনামের

ওবায়দুল কাদের

খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সাথে বিএনপির বক্তব্যের মিল নেই: কাদের

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT