চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় এসে ‘স্মার্ট’ হয়েছেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
শাহরুখ খান

২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ খান জানিয়েছেন, তিনি কলকাতায় এসে ‘স্মার্ট’ এবং ‘বুদ্ধিমান’ হয়েছেন।

নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের সুবাদে বারো বছর ধরে কলকাতায় এসে আমি স্মার্ট হয়ে উঠছি। বাংলা সিনেমার বলিষ্ঠ সব ব্যক্তিত্ব ও অন্য সব মানুষের সঙ্গে সময় কাটিয়ে আমার বুদ্ধিমত্তাও বাড়ছে।'”আমি সত্তরটির মতো ছবিতে অভিনয় করেছি। কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে আমাকে ডাকা হয় নাচ অথবা দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য। বুদ্ধিবৃত্তিক কোনো কাজে ডাকা হয়না। এর কারণ হলো আমি বুদ্ধিমান নই। আর আমি স্মার্টও নই।’

শাহরুখ আশা করছেন, তার বুদ্ধি বাড়ায় আগামী দশ বছর পরে এমন সময় আসবে যখন তার সিনেমাও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হবে। কখনই জাতীয় পুরস্কার না পাওয়ায় তিনি আফসোস প্রকাশ করেন।

শাহরুখের মতে, তার সিনেমা কখনই কোনো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবেনা। তাই তিনি মমতা ব্যান্যার্জিকে ছোট ভাই হিসেবে অনুরোধ করেছেন ফেস্টিভ্যালে ‘জিরো’ ছবির ট্রেইলার দেখানোর জন্য। অনুরোধটি তিনি করেছেন বাংলা এবং হিন্দি ভাসার সংমিশ্রণে। এসময়ে মুখ্যমন্ত্রী মমতার প্রশংসা করে করে শাহরুখ খান বলেন, ‘মমতা দিদি এক্সট্রিমলি স্মার্ট অ্যান্ড বিউটিফুল।’

চলচ্চিত্র উত্সবের মঞ্চে ‘জিরো’র ট্রেলার দেখে হাততালিতে ফেটে পড়ে পুরো হল। ‘জিরো’ ছবিতে শাহরুখ বামন চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে আরও আছেন আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’ ছবিটি আগামী ২১ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় দিনের মতো চলছে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা

পরবর্তী

ডার্বি-ক্ল্যাসিকো’তে ফুটবলে আজ ‘সুপার সানডে’

পরবর্তী

ডার্বি-ক্ল্যাসিকো’তে ফুটবলে আজ ‘সুপার সানডে’

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

সর্বশেষ

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT