পাকিস্তানি অভিনেত্রী মাহিরাকে শুটিং’র শেষ এসে ‘রইস’ থেকে বাদ দিলেন ছবির প্রযোজক রীতেশ সিধওয়ানি। আর সেকারণে মহা ঝামেলায় পড়তে হচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘রইস’র পুরো টিমকে। আগামী দু’ সপ্তাহের মধ্যেই মাহিরার বদলি হিসাবে নতুন নায়িকার খোঁজে পুরো টিম।
ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে শাহরুখ খানের ‘রইস’ থেকে বাদ দেওয়া হয়েছে পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খানকে। উরি হামলার পর এমএনএস, শিবসেনা-সহ একাধিক রাজনৈতিক দল পাক অভিনেতাদের বলিউডে কাজ না করতে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এরপরই শাফাকত আমানত আলি, আলি জাফরদের মতো একাধিক পাক তারকার অনুষ্ঠান বাতিল করা হয়। এবার সেই তালিকায় মাহিরাকে ফেলে ‘রইস’ থেকে বাদ দেওয়া হলো। আগামী বছর প্রজাতন্ত্র দিবসে মুক্তি দেওয়া হবে ‘রইস’।
হাতে মাত্র আর কয়েকটা মাস। শেষ মুহূর্তের শুটিং চলছে এখন। তারই মধ্যে বলিউডে অভিষেক হওয়া এ ছবির অন্যতম উল্লেখযোগ্য চরিত্র থেকে বাদ দেওয়া হওয়া হয়েছে মাহিরাকে।







