বলি পাড়ায় অনেক দিন গুঞ্জন ছিলো কিং খান শাহরুখ খানের একমাত্র মেয়ে সোহানা খানের বলিউডে অভিষেক হচ্ছে। তবে অনেকের ধারণা ছিলো বাবার প্রভাবেই মেয়ে অভিষেক হবে। কিন্তু সোহানা সেই ধারনাকে ভুল প্রমাণ করেছেন।
তার অভিনয় যে রক্তে মিশে গেছে সেটিই এবার দেখালেন বিউটি কন্য সোহানা। সম্প্রতি শাহরুখ ফ্যান ক্লাব সোহানার অভিনয় করা একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে দেখা যায়, মঞ্চে রূপকথার চরিত্র সিনড্রেলার ভূমিকায় বোল্ড অভিনয় করছেন শাহরুখ কন্যা সোহানা। এমনকি তার সংলাপ বলার স্টাইলও সবার নজর কেড়েছে। এবং মুহূর্তেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর প্রশংসিত হয়েছে।
সোহানা খানের বলিউডে অভিষেক হওয়ার সময় এসে গেছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা।
সোহানা খানের অভিনয়ের ভিডিও:







