চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের মহানুভবতায় আবেগআপ্লুত জনি লিভার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

বলিউডের প্রবীণ অভিনেতা ও কমেডিয়ান জনি লিভার। যিনি তার ফিল্ম ক্যারিয়ারের দীর্ঘ সময় যাবত দর্শকদের হাসিয়ে আসছেন। তবে সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি মুখ খুলেছেন তার অতীত জীবনের সংকটময় সময় নিয়ে। তা শুনে তার প্রতি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

সাক্ষাতকারে জনি লিভার তার আবেগঘন সেই মুহূর্তের কথা স্মরণ করে বলেন, ‘এমন একটা সময় ছিল যখন আমি আমার ব্যক্তিগত বেশ কিছু সমস্যা নিয়ে সংকটের ভেতর ছিলাম। কিন্তু তারপরেও আমাকে কমেডি দৃশ্যের জন্য অভিনয় চালিয়ে যেতে হচ্ছিল। এটি ছিল ‘বাদশা’ সিনেমার সময়টিতে। সেই সময়টি এমন ছিল যে একদিকে হাসপাতালে আমার বাবার অপারেশন চলছিল, অপরদিকে আমার সিনেমার শ্যুট চলছিল। কিন্তু তারপরেও আমি আমার সমস্যার ব্যাপারে কাউকে বলি। ঠিক সেই সময়টিতেই শাহরুখ কিভাবে জানি জেনে গিয়েছিল যে আমার বাবা হাসপাতালে। তখন একমাত্র তিনিই আমাকে বলেছিলেন যে, কোন কিছু লাগলে আমি যেন তাকে বলি।

আমি সত্যিই খুব বিস্মিত হয়েছিলাম শাহরুখের এই মহানুভবতা দেখে। যা মনে পড়লে আজও আমি আবেগআপ্লুত হয়ে যাই। সৌভাগ্যবশত শাহরুখের সাথে বেশ কিছু সিনেমাতে কাজ করা হয়েছিল আমার। তারই প্রেক্ষিতে তাকে খুব কাছ থেকে জানতে পেরেছিলাম, এমনটাই জানিয়েছিলেন জনি লিভার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জনি লিভারশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT