বলিউডের কিং শাহরুখ খানের অতীত কষ্টের দিনগুলো তার ভক্তদের কাছে ভীষণ অনুপ্রেরণার। ক্যারিয়ারে শুরুর দিকে দূরদর্শনের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করত শাহরুখ। একটি মিউজিক শো’এ শাহরুখের উপস্থাপনার একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, গায়ক কুমার শানুর নাম ঘোষণা করছেন মিস্টার খান। এই ভিডিও দেখতেই ইউটিউবে ভিড় জমিয়েছেন তার ভক্তরা।
দিল্লির এক মধ্যবিত্ত পরিবার। সেখান থেকে উঠে আসা একটি ছেলে। সেই ছেলেই যে বলিউডের কিং খান হবেন কে জানত! রাতারাতি নয়, রীতিমতো পরিশ্রম করেই তিনি আজ খান সম্রাজ্যের কিং।
বছরের পর বছর শাহরুখ তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের হলমুখী করছেন। এখনও বলিউডের নাম্বার ওয়ান হিরোর আসন থেকে তাকে কেউ সারাতে পারেননি। পঞ্চাশের কোঠা পেরিয়ে গেলেও হাটুর বয়সী নায়িকারা কিং খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন।







