চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের বাড়িতে ‘তল্লাশি’ চালাতে যায়নি এনসিবি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ন ২১, অক্টোবর ২০২১
বিনোদন
A A

শাহরুখের বাড়িতে তল্লাশি চালাতে যায়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরিয়ানের মামলা সংক্রান্ত কিছু কাগজের জন্য মান্নাতে গিয়েছিলেন এনসিবির কিছু কর্মকর্তা।

এমনটাই জানিয়েছে এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।

বৃহস্পতিবার সকাল থেকেই আরিয়ানের মাদক মামলা নিয়ে তোলপাড়। এদিন সকালে ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোডের জেলে যান শাহরুখ। তার কয়েক ঘণ্টা পরেই শাহরুখের মান্নাতে যায় এনসিবির গাড়ির বহর। দ্রুতই সংবাদ ছড়িয়ে যায়, তল্লাশি চালানো হচ্ছে শাহরুখের এই বাস ভবনে।

এরপর এনসিবির পক্ষে জানানো হয়, কোনও রকম তল্লাশি চালানো হয়নি শাহরুখের বাড়িতে। বরং আরিয়ানের মামলা সংক্রান্ত কিছু কাগজের জন্য তারা হাজির হয়েছিলেন শাহরুখের বাংলোয়।

যদিও এনসিবির এমন বক্তব্য নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু করে দিয়েছেন শাহরুখ ভক্তরা। এক নারী ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন রেখেছেন,‘কেন তাহলে একজন গেল না? এত তামাশা করার কী দরকার ছিল?’ আরেক অনুরাগী আবার মজা করে লিখেছেন ‘শাহরুখের বাংলোয় দল বেঁধে ‘সাইট সিং’ করতে গিয়েছিল এনসিবি।’

৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় আরিয়ান খানকে। তার ওপর মাদক সেবন ও মাদক পাচার ও বিক্রির মতো একাধিক অভিযোগ এনেছে এনসিবি। আপাতত আর্থার রোড জেলে আছেন আরিয়ান। আগামী মঙ্গলবার (২৬ অক্টোবর) মুম্বাই হাইকোর্টে জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিয়ান খানএনসিবিবলিউডভারতমাদকমান্নাতশাহরুখশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT