মাত্রই বাম কাঁধে ছোট অস্ত্রোপচার হলো শাহরুখ খানের। আর এর মধ্যে শাহরুখের বাড়ি মান্নাতে কাছের বন্ধুদেরকে দাওয়াত দেওয়া হয় আড্ডা দেওয়ার জন্য। নেটফ্লিক্সের টুইটার অ্যাকাউন্ট থেকে পার্টির একটি ছবি শেয়ার করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে যে আড্ডায় আমির খানও উপস্থিত ছিলেন। ক্যাপশনে লেখা ছিল, ‘শনিবার রাতে পাওয়া গেল দুই খানকে।’
ছবিতে হাতে ব্যান্ডেজ করা অবস্থায় দেখা গেছে শাহরুখকে। আমির খান ছাড়াও ছবিতে নেট ফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রিড হ্যাস্টিংস উপস্থিত ছিলেন। শাহরুখ এবং আমির খান ইদানিং প্রায়ই একসাথে সময় কাটান। আর নেট ফ্লিক্সের রিড হ্যাস্টিংসের সাথেও শাহরুখের বন্ধুত্বের গভীরতা বেড়েছে।

পরিচালক ইমতিয়াজ আলির পরবর্তী ছবিতে শাহরুখকে দেখা যাবে। অন্যদিকে আমির খান ‘সিক্রেট সুপারস্টার’ এবং ‘দাগস অব হিন্দুস্তান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।







