শাহরুখ খানের প্রিয় অভিনেতা কে? বলিউড মুভির সমঝদার হলে তো নিঃসন্দেহে প্রিয় তারকার তালিকায় শাহরুখ থাকবেই। কিন্তু কিং খানেরও একজন প্রিয় তারকা আছেন। শুধু তাই নয়, সেই মহা তারকার সাথে শাহরুখের এবার দেখাও হয়ে গেল।জানতে চান কে তিনি?ভদ্রলোক ১৪ বার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। এর মধ্যে চারবার সেরা অভিনেতা হিসেবে ও দুইবার সেরা পরিচালক হিসেবে। ভাবা যায়!
শাহরুখের এই প্রিয় অভিনেতার নাম ওয়ারেন বেটি। সম্প্রতি অস্কারে ‘মুনলাইট’ ছবির বদলে ‘লা লা ল্যান্ড’ নাম ঘোষণা করে নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি।
সম্প্রতি সাফল্যের গল্প নিয়ে বক্তৃতার আয়োজন টেড টকে অংশ নিতে কানাডা গিয়েছিলেন শাহরুখ। আর সেখানেই তার দেখা হয় হলিউডের এই কিংবদন্তি অভিনেতার সাথে।
আর সেখানে দারুণ এক আড্ডাও হয়েছিল তাদের। টুইটার বেটির সাথে একটি ছবিও পোস্ট করেছেন শাহরুখ। সেই সাথে লিখেছেন, ‘ঝড়ের মতো এক ব্যাস্ত সফরে অবশেষে প্রিয় তারকা ওয়ারেন বেটির সাথে চমৎকার একটা সন্ধ্যা কাটলো’।

আর্থার পেন পরিচালিত বনি অ্যান্ড ক্লাইড (১৯৬৭) ছবিতে গাড়ি চোর ক্লাইড ব্যারোর ভূমিকায় অভিনয় করে ওয়ারেন বেটি নিজেকে পরিণত করেছিলেন ‘আইকন’ হিসেবে। এছাড়া ‘রেড(১৯৮১),স্পেলেন্ডার ইন দ্য গ্লাস’ ছবিতে তার অভিনয়ও ভোলার নয়।
এদিকে শাহরুখের কানাডা যাওয়া মূলত টেড টকে অংশ নেয়ার জন্য। গল্পের ঝুড়ি নিয়ে তিনি কানাডায় উড়াল দিয়েছিলেন গত মঙ্গলবার। বুধবার রাতে কানাডার ভ্যাংকুভার শহরে হাজার হাজার শ্রোতাকে সামনে শুনিয়েছেন তার সাফল্যের গল্প। শিগগিরই শাহরুখ খান হাজির হচ্ছেন ইমতিয়াজ আলীর একটি ছবিতে। সেখানে তার সাথে আছেন আনুশকা শর্মাও। হিন্দুস্তান টাইম








