বিনোদন

শাহরুখের ‘প্রকৃত শিক্ষক’ ছিলেন সরোজ খান

দুটি নারী হাস্যোজ্জ্বলভাবে বসে আছেন, একে অপরের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী বসে আছেন, একজন হাসছেন এবং অন্যজন শান্তভাবে বসে আছেন, একটি সংবাদ পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান। তার মৃত্যুতে টুইটারে এক শোকবার্তা দিয়েছেন শাহরুখ খান।

টুইটে শাহরুখ লিখেছেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার প্রথম প্রকৃত শিক্ষক। ঘণ্টার পর ঘণ্টা সময় নিয়ে তিনি আমাকে নাচ শিখিয়েছেন। আমার দেখা সবচেয়ে যত্নশীল, ভালোবাসায় পূর্ণ, অণুপ্রেরণাদাত্রী একজন মানুষ তিনি। আপনাকে মনে পড়বে সরোজজি। আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুক। আমাকে দেখে রাখার জন্য ধন্যবাদ।’

শাহরুখ খানের ‘ডর’,‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘পরদেশ’, ‘দেবদাস’, ‘বীরজারা’, ‘ডন’ সহ আরও বেশ কিছু ছবিতে কাজ করেছেন সরোজ খান।

বিষয়:শাহরুখ খান সরোজ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…