চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের পরিবর্তে কলকাতায় অমিতাভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ পূর্বাহ্ন ১৫, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

শাহরুখ খানের পরিবর্তে এবার বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন।

শনিবার সন্ধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২১তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিগ বি’র সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, মৌসুমী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, বিদ্যা বালান, প্রসেনজিৎ চ্যাটার্জিসহ কলকাতার নামি-দামি সব তারকারা।

অনুষ্ঠানে অমিতাভ বচ্চন বলেন, এ দেশের বহুত্ব, সংস্কৃতি নিয়ে এখন প্রশ্ন উঠছে। গোঁড়া ধ্যান-ধারণা দুনিয়াকে খানখান করে দিচ্ছে। এই পটভূমিতে বাংলা ছবির ঐতিহ্য এক ধরনের রক্ষাকবচ বলেও উল্লেখ করেন তিনি।

তার মতে বাংলা ছবি বরাবরই শিখিয়েছে, বৈচিত্রের মধ্যে ঐক্যই মানবতা।

এদিকে মমতার খুব কাছের মানুষ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান ছবির শুটিং’র জন্য এবারের আসরে আসতে পারেননি। তবে একটু মিষ্টি বাংলায় বিদ্যা বালান বা প্রবাসী জয়া বচ্চন বক্তব্যের মাধ্যমে জমিয়ে ছিলেন এবারের আসর।

উৎসবে ১৬টি দেশের ১৪৯ টি ছবি প্রদর্শিত হবে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে। যার মধ্যে বাংলাদেশের দুটি ছবি প্রদর্শিত হবে। একটি মনসুর আলী পরিচালিত ‘সংগ্রাম’। অন্যটি ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সুমন ধর নির্মিত সিনেমা ‘অমি ও আইসক্রিম অলা’। উৎসবটি চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ বচ্চনকলকাতা চলচ্চিত্র উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT