চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের ছবিতে ফিরে এলেন মাহিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০১৬
বিনোদন
A A

কিছুদিন আগে ভারতীয় প্রায় সব গণমাধ্যমে প্রকাশ হয়েছিলো শাহরুখ খান অভিনীত আসন্ন ‘রইস’ সিনেমা থেকে বাদ পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা। গণমাধ্যমের বরাত দিয়ে এ ছবির প্রযোজক রীতেশ সিধওয়ানি বলেছিলেন, ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে শাহরুখ খানের ‘রইস’ থেকে বাদ দেওয়া হয়েছে পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খানকে।

তবে রীতেশ এখন বলছেন, তিনি এমন কথা বলেননি। তার কথা মতে শাহরুখের ‘রইস’ সিনেমায় আবার ফিরে এসেছেন বলিউডে অভিষেক হওয়া মাহিরা।

সম্প্রতি উরি হামলার পর এমএনএস, শিবসেনা-সহ একাধিক রাজনৈতিক দল পাক অভিনেতাদের বলিউডে কাজ করতে না দেওয়ার হুমকির পর প্রায় শুটিং শেষ হওয়া ‘রইস’ থেকে বাদ দেওয়া হয়েছিলো এ অভিনেত্রীকে।

এমনকি ছবির প্রযোজক ঘোষণা দিয়েছিলেন দু’সপ্তাহের মধ্যে নতুন নায়িকা খুঁজে বের করবেন তিনি। তবে দু’সপ্তাহ পার হওয়ার আগেই প্রযোজক প্রতিষ্ঠান জানিয়ে দিলেন মাহিরাই থাকছেন ‘রইস’এ। তবে শাফাকত আমানত আলি, আলি জাফর, ফাওয়াদ খান ভারত থেকে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।

আগামী বছর প্রজাতন্ত্র দিবসে মুক্তি দেওয়া হবে বিগ বাজেটের শাহরুখ ও মাহিরা প্রথম জুটিবদ্ধ ছবি ‘রইস’। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।

ক্রাইম-থ্রিলারধর্মী এ ছবির প্রযোজনা করেছেন শাহরুখ-পত্নী গৌরি খান, ফারহান আখতার এবং রীতেশ সিদওয়ানি। ‘রইস’ সিনেমা নির্মিত হয়েছে আটের দশকের গুজরাটের গ্যাংস্টার আবদুল লতিফের জীবনের ছায়া অবলম্বনে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রইসশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT