রাজশাহী নগরীর অন্যতম বিনোদনকেন্দ্রগুলোর একটি হলো পদ্মার পাড়। উন্মত্ত পদ্মার উন্মুক্ত নদীতীরে শহর রক্ষা বাঁধ দখল করে রাজশাহী সিটি করপোরেশন লাগিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়া।
উন্মুক্ত লালন শাহ মঞ্চকে লিজ দিয়ে করা হচ্ছে ফাস্ট ফুডের দোকান। অথচ ওই জমি পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের খাস খতিয়ানভুক্ত। এমন প্রক্রিয়া বাস্তবায়িত হলে নগরবাসীকে পদ্মার পাড়ে দাঁড়াতে হবে টিকিট কেটে।
রাজশাহী সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নিজের ফেসবুকে তিনি লিখেন, আমি জানি না সিটি কর্পোরেশন এটা কেন করছে। আশাকরি তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন।







