চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহবাগে পুলিশের জল কামান ও টিয়ারশেল নিক্ষেপ, কয়েকজন আটক

নাসিমুল শুভনাসিমুল শুভ
১১:০২ পূর্বাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালে রাজধানীর শাহবাগে হরতাল সমর্থকদের উপর জল কামান ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘন্টা থেমে থেমে চলে এই ধাওয়া-পাল্টা ধাওয়া। ওই সময় ঘটনাস্থল থেকে একজন নারী হরতাল সমর্থকসহ মোট ৬ জনকে আটক করে পুলিশ।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম মোর্চার আহ্বানে রাজধানীতে আজ সকাল ৬ টা থেকে অর্ধদিবস হরতাল শুরু হয়। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবি, বাসদসহ কয়েকটি বামপন্থী দল যৌথভাবে এ হরতালের ডাক দেয়।

এর আগে সকাল ৭টার দিকে হরতালকারীরা একবার টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করার চেষ্টা করলে পুলিশ জলকামান দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এছাড়া পৌনে ৮টার দিকে পুলিশের একটি গাড়ি ভাঙ্চুর করে আন্দোলনকারীরা। রাস্তা বন্ধ করার চেষ্টা করা হলে ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়। এরপর আবার সমাবেশ করে রাস্তা বন্ধ করার চেষ্টা করা হলে পুলিশ হরতাল সমর্থকদের উপর চড়াও হয়।

পুলিশের টিয়ারশেল এবং জল কামান থেকে রক্ষা পেতে হরতাল সমর্থকরা এ সময় রাস্তা ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন।পরে সেখান থেকে তারা কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দিকে সরে যান। হরতাল সমর্থকরা যাতে শাহবাগে রাস্তা অবরোধ করতে না পারে, সেজন্য কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ব্যারিকেড দিয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ। এখনও তারা সেখানে অবস্থান করছেন।

এর আগে বাংলা মোটর থেকে কাঁটাবন পর্যন্ত বিচ্ছিন্ন কয়েকটি মিছিল হয়। কাঁটাবনে মিছিল শেষে কিছুক্ষণের জন্য সেখানে অবস্থান নেন হরতালকারীরা। শুরুতে যান চলাচল স্বাভাবিক থাকলেও আন্দোলনকারীরা সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা বন্ধ করে দিয়ে শাহবাগে অবস্থান নেন। তখন তারা সাংবাদিকদের বলেন,  এসএসসি পরীক্ষার্থীদের যেন অসুবিধা না হয়, সেজন্য সাড়ে ৯টা পর্যন্ত তারা যান চলাচলে কোনোরকম বাধা দেবেন না। তবে সাড়ে ৯টার পর আবার যান চলাচল বন্ধ করে দেয়া হয়। সেখানে অস্থায়ী সমাবেশও অনুষ্ঠিত হয়।

হরতালে রাজধানীর বিভিন্ন সড়কে অন্যান্য দিনের মতো জন সাধারণের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে। তবে যানবাহনের সংখ্যা কিছুটা কম ছিলো বলে রাজধানীবাসী অভিযোগ করেছেন।

Reneta

মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত রাজধানীতে এ হরতাল চলবে। একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। বর্তমানের চেয়ে গড়ে দাম বাড়ানো হয়েছে ২২.৭ শতাংশ। তবে দুই দফায় প্রায় সমহারে এই দাম বৃদ্ধি কার্যকর হবে। প্রথম দফায় আগামী ১ মার্চ ও দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়বে। সেক্ষেত্রে মার্চ মাসের গ্যাসের বিল দিতে হবে বাড়তি দামে। এরপর জুন মাসের বিলে তা আরও এক দফা বাড়বে।

ছবি- ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসের দাম বৃদ্ধি- হরতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT