চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহবাগে ছাত্রদের বিক্ষোভে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

নিরাপদ সড়কের দাবি এবং হামলার প্রতিবাদে শাহবাগে একটি বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ মিছিলে থাকা শিক্ষার্থীদের ওপর জলকামান পরে ফাঁকা গুলি এবং কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। 

পুলিশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সজীব চৌহান এবং ছাত্র ফেডারেশনের আসরাফুল ইসতিয়াককে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছে, সোমবার সকাল থেকে শুরু হওয়া মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে ১০ জন শিক্ষার্থী আহত হয়। এবং সোমবার দুপুর ৩ টায় শাহবাগে অবস্থান করার সময় কিছুক্ষণ পর পুলিশের সঙ্গে তাদের আবার সংঘর্ষ হয়।

পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন, পুলিশও তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

এ সময় শিক্ষার্থীদের ইটে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সমাজতন্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিক।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে সাড়ে তিনটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন বলেন, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ করে আসছিলো। এতে যান চলাচল ব্যহত হয়। হাসপাতালের রোগীদের যাতায়াতের সমস্যা হয়। আমরা এতদিন শান্ত ছিলাম। মানুষের যেন ক্ষতি না হয়, যেন কেউ এই মোড় অবরোধ না আমরা ধৈর্য্য ধরে সেই অনুরোধ করি। তারা শোনে না, ফলে আমরা চেষ্টা করেছি শাহবাগ মোড় যেন ফ্রি থাকে। সবাই স্বাভাবিক চলাফেরা করতে পারে। শিক্ষার্থীদের সরাতে টিয়ারশেল মারা হয়। আটকদের নাম বলা যাচ্ছে না এই মুহূর্তে। শাহবাগ মোড় এখন স্বাভাবিক।

Reneta

শিক্ষার্থীদের দাবি বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তারা শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান নেয়। তাদের উপর হামলা চালায় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT