চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহবাগের রাস্তায় বিদেশিরা

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১২:১৭ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
শিল্প সাহিত্য
A A
বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা দেখতে  এসেছেন ক্রিশ্চিনা রদ্রিগুয়েজ।

বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা দেখতে এসেছেন ক্রিশ্চিনা রদ্রিগুয়েজ।

জাতীয় জাদুঘরের সামনে শাড়ি পরা এক বিদেশিনী। ছোট্ট ক্যামেরা ছবি তুলছেন। মঙ্গল শোভাযাত্রার। ছবি তুলছেন মুখোশের। শিশুর গালে আঁকা ট্যাটুর। এগিয়ে গিয়ে পরিচয় দিতেই মিষ্টি হেসে ‘হ্যালো’ দিলেন। ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বললেন ‘শুভ নববর্ষ’।

তিনি ক্রিশ্চিনা রদ্রিগেজ। এসেছেন বার্সোলনা-রিয়াল মাদ্রিদের দেশ স্পেন থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব মাদার ল্যাঙ্গুয়েজ (আইএমএল)–এর স্প্যানিশ বিভাগের শিক্ষক। ছয়মাস ধরে আছেন বাংলাদেশে। বাঙালির প্রাণের উৎসব, বাঁশির আওয়াজ, মানুষের উচ্ছ্বাস তাকে রাস্তায় বের করে এনেছে বলে জানালেন।

স্পেনের নববর্ষ উৎসব আর বাংলার উৎসবের মধ্যে পার্থক্য জানতে চাইলে ক্রিশ্চিনা বলেন, ‘স্পেনে নববর্ষের সময় অনেক শীত থাকে। ফলে লোকজন ঘরের ভেতরই থাকে। এভাবে রাস্তায় নেমে আসে না। কোনো র্যালি হয় না। সবাই নিজ নিজ পরিচিতদের ফোন, এসএমএস বা মেইলে শুভেচ্ছা জানায়।’ পরিবারসহ রাস্তায় নামা, শিশুদের বাবার হাত ধরে হাঁটা তার কাছে বিশেষ কিছু মনে হয় বলে জানালেন ক্রিশ্চিনা।

প্রফেসর টম ডিনলসন ও ড. ল্যারি স্টিলম্যানের সঙ্গে তাদের বাংলাদেশি গবেষনা সহযোগী।
Banglabid

চারুকলা ভবনের সামনে রাস্তার মাঝে দাঁড়িয়ে ছবি তুলছেন দুইজন। তাদের একজন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. টম ডেনিলসন, আরেকজন মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ল্যারি স্টিলম্যান। তারা এসেছেন গবেষণার কাজে।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের নববর্ষের পার্থক্য জানতে চাইলে ড. ল্যারি স্টিলম্যান বলেন, ‘অস্ট্রেলিয়ায় নববর্ষে অ্যালকোহলের ছড়াছড়ি থাকে। বাংলাদেশে আনন্দের ছড়াছড়ি। অস্ট্রেলিয়ায় উদযাপন করা হয় রাতে। বাংলাদেশে দিনে। অস্ট্রেলিয়ায় নববর্ষে লাখ লাখ টাকা অপচয় করা হয় আতশবাজির পিছনে। সেই তুলনায় বাংলাদেশের নববর্ষ খুবই শিল্পিত লেগেছে তার কাছে।

ড. টম ডেনিলসন বললেন, ‘বাংলাদেশর মানুষ খুবই বন্ধুসুলভ। এই যে আমরা দাঁড়িয়ে আছি। সবাই আমাদের উইশ করছে, হাত মিলাচ্ছে, ছবি তুলছে। যা অন্য কোনো দেশে চিন্তাও করা যায় না।’ হাজারো মানুষ এক সঙ্গে র‍্যালি করছে। মানুষের কল্যাণ কামনা করছে— বিষয়টা তার কাছে বিস্ময়কর লাগে। তিনি বাংলাদেশের শিল্পীসত্তাকে খুব শ্রদ্ধা করেন।

Reneta

মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানান দুই প্রফেসর।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈশাখী কার্টুন

পরবর্তী

উইকিলিকস কেনো গােয়েন্দা সংস্থাগুলোর শত্রু

পরবর্তী

উইকিলিকস কেনো গােয়েন্দা সংস্থাগুলোর শত্রু

শাকিব খান ও বুবলী

হাসপাতাল থেকে ছবির মহরতে যাবেন শাকিব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT