অপরাধ

শাহজালালে কাঁচামালের চালান আটক

শাহজালালে কাঁচামালের চালান আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণায় ফাইটোস্যানিটারি সার্টিফিকেটপ্রাপ্ত সবজির আড়ালে মানহীন কাঁচা কলা রফতানির অভিযোগে একটি পণ্যচালান আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।

বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ থেকে বুধবার রাতে পণ্যচালানটি আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারীর কমিশনার আল আমিন চ্যানেল আই অনলাইনকে বলেন: মোট ২ হাজার ২০০ কেজি কাকরোল পটল এবং কচুর লতি রফতানির জন্য বুধবার উদ্ভিদ সংগনিরোধ দপ্তর অনুমতি প্রদান করে। পিসি নম্বরঃ ৯৪১৫১। কিন্তু কাস্টমস কর্মকর্তারা পরীক্ষাকালে উক্ত পণ্যচালানে পিসি বহির্ভূত ১৪০ কেজি কাঁচা কলা পায়। অভিযুক্ত রফতানিকারক প্রতিষ্ঠান হলো এজে ইন্টারন্যাশনাল, সিএন্ডএফ এজেন্ট অথেনটিক ফ্রেইট সিস্টেম।

তিনি আরো জানান, সম্প্রতি ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ হতে রপ্তানিকৃত কতিপয় শাক-সবজি ঔ ফল-মূলের গুনগত মান এবং পিসি বহির্ভূত পণ্য রফতানির অভিযোগ উপস্থাপন করে। ফলে কতিপয় অসাধু ব্যবসায়ীদের প্রতারনা এবং অতিমুনাফার লোভের কারণে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি বাজার ঝুঁকির সম্মুখীন হয়।

বিষয়:কাস্টমস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…