চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজাদপুরে হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

চকোর মালিথাচকোর মালিথা
১২:৪০ পূর্বাহ্ন ১৮, এপ্রিল ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

আগামী ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন এ তথ্য জানিয়ে বলেছেন,রবীন্দ্র জয়ন্তীর জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি ছিলো অনেক দিনের। গেল বছর উল্লাপাড়ার এক জনসভায় শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহজাদপুরের স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন বৃহস্পতিবার রাতে গণভবনে’এ বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

সিরাজগঞ্জ ৬ এর সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন বলেন, প্রধানমন্ত্রী  বলেছিলেন এই শাহজাদপু্রেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব ভূমিতেই এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে,২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দিন আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জাতীয় পযায়ে রবীন্দ্রজয়ন্তীর বিষয়েও কথা বলেন তিনি, শাহজাদপুরে যে জাতীয়ভাবে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন।

প্রধানমন্ত্রীর এই ঘোষণায় শাহজাদপুরে সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। হইহুল্লোর আর উৎসবের আনন্দে মেতেছে রবীন্দ্র স্মৃতিধন্য শাহজাদপুরের মানুষ।

Jui  Banner Campaign
ট্যাগ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT