চুলার আগুনে দগ্ধ চা দোকানি বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনায় শাহআলী থানা পুলিশের জড়িত থাকার অভিযোগের মধ্যেই সোমবার ওই থানাসহ রাজধানী চার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার নতুন ওসিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দায়িত্ব পাওয়া ওসিরা হলেন, শাহ আলী থানায় ইন্সপেক্টর আনোয়ার হোসেন, রূপনগর থানায় ইন্সপেক্টর শহীদুল্লাহ, যাত্রাবাড়ী থানায় ইন্সপেক্টর আনিসুর রহমান এবং শাহজাহানপুর থানায় ইন্সপেক্টর শফিকুর রহমান।
গত সপ্তাহে শাহ আলী থানার গুদারাঘাট এলাকায় পুলিশের হামলায় অগ্নিদগ্ধ হন চায়ের দোকানদার বাবুল মাতব্বর (৪৫)। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।







