জনপদ

শাল্লায় হিন্দুদের বাড়িতে হামলার আরও ৩ আসামি গ্রেপ্তার

এখন পর্যন্ত মোট গ্রেপ্তার ৩৩

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার পর ক্ষতিগ্রস্ত স্থান ও ভাঙচুরের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আরও ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ নিয়ে দুটি মামলায় মোট ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।

শাল্লা থানার ওসি নাজমুল হক বলেন: গত রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। আজ পর্যন্ত এ মামলার ৩৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ২০ মার্চ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

গত ১৭ মার্চ ফেসবুকে ‘আপত্তিকর’ স্ট্যাটাসের জেরে নোয়াগাঁও গ্রামে হিন্দুদের ঘর, বাড়ি এবং মন্দিরে হামলা, লুটপাট ও ভাঙচুর করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, গ্রামের ৮৮টি বাড়ি এবং ৫টি মন্দিরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, কয়েকশ’ বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ১৮ মার্চ রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলা করেন।

বিষয়:শাল্লা সুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…