চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শালবনের প্রতিবেশ ব্যবস্থা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:২১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৫
পরিবেশ
A A

বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বন ‘শালবন’। এক সময় এদেশের সবচেয়ে বড় বনভূমি হিসেবে সুনাম ছিল। বন্যপ্রাণী সম্পদে ভরপুর ছিল বনের প্রতিবেশব্যবস্থা। কিন্তু নানাবিধ কর্মকাণ্ডে শালবন আজ ধ্বংসের মুখে।

বাংলাদেশের মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে দেখা যায় শালবন। এই বনের সবচেয়ে বড় অংশ ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলায় অবস্থিত। রংপুর, দিনাজপুর, নওগাঁ, ঠাকুরগাঁও ও রাজশাহী অঞ্চলেও খন্ড খন্ড শালবন রয়েছে।

শালবনে প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ শালগাছ। এছাড়া জারুল, কড়ই, আমলকি, সোনালু, বহেরা, হরিতকি, শিমুল প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। রয়েছে বিভিন্ন প্রজাতির অর্কিড, বুনোফুল ও আরোহী জাতীয় উদ্ভিদ।

শীতের শুষ্কতায় শাল গাছের পাতা ঝরে যায় বলে পুরো শীতকাল শালবন তার সবুজ রুপটি হারিয়ে মলিন হয়ে পড়ে।এজ্যে এই বনকে পত্রঝরা বনও বলা হয়। তবে এপ্রিল-মে মাসের দিকে গাছে নতুন পাতা গজারে শালবন আবার সবুজে ভরে উঠে। এসব বৈচিত্র্যময় উদ্ভিদের খাদ্য ও আশ্রয়ে বেঁচে আছে অসংখ্য বন্যপ্রাণী। এদের মধ্যে পাখি অন্যতম। তবে উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীকেও বিচরণ করতে দেখা যায়।

এসব প্রাণী শালবন প্রতিবেশ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ।এরা অলংকারের মতো সজ্জিত করেছে শালবনের প্রতিবেশ। এই প্রতিবেশব্যবস্থা আমাদের জীবন ও ঐতিহ্যে জড়িত।

কিন্তু বনভূমি উজাড় করে কৃষিজমির বর্ধন, অবৈধ্য স্থাপনা নির্মাণ এবং ভিনদেশী উদ্ভিদ চাষের ফলে বর্তমান এই বন ধ্বংসের মুখে। সেই সাথে বিলপ্তির পথে এখনকার বন্যপ্রাণী।

এজন্য বন ও বন্যপ্রাণী রক্ষার মাধ্যমে ভবিষৎ প্রজন্মের জন্য সুস্থ প্রকৃতির নিশ্চয়তায় শালবন সংরক্ষণে এ অঞ্চলের মানুষকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

ট্যাগ: পরিবেশশালবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড্যানিয়েলকেই ‘জেমস বন্ড’ হিসেবে পরের পর্বে চান প্রযোজক

পরবর্তী

বিক্রি হবে ইয়াহু

পরবর্তী

বিক্রি হবে ইয়াহু

ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT