এমনিতে অত্যন্ত ধীর গতির প্রাণী হিসেবে পরিচিত হলেও এই শামুকদেরও আছে দৌড়
প্রতিযোগিতা।
১৯৬০ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা বিচিত্র বিশ্ব শামুক দৌড়ের
এবারের আসরটি হয়েছে যুক্তরাজ্যের নরফোক কাউন্টির কংহ্যামে। এতে অংশ নেয় বিভিন্ন
দেশ থেকে আসা ২শ’টিরও বেশি শামুক।
প্রতিযোগী শামুকদের একটি বৃত্তের মাঝে রাখা হয়। কৌতুকসুলভ ভাবে ‘রেডি, স্টেডি, স্লো’ – বলে শুরু হয় দৌড়। সবার আগে বৃত্তের সীমানায় পৌঁছানো শামুকই বিজয়ী হয়। এবারের বিশ্ব শামুক দৌড়ের শিরোপা জিতে নিয়েছে যুক্তরাজ্যেরই কেমব্রিজশায়ারের শামুক হার্বি টু ও তার মালিক ৪৫ বছর বয়সী কলিন ভস।
পুরস্কার হিসেবে এক গুচ্ছ লেটুস পাতা জিতে নেয় হার্বি।









