চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীম সরকারের ‘লিঙ্ক হবে’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

এই সময়ের দাপুটে অভিনেতা ‘ম্যাঙ্গো স্কোয়াড’ খ্যাত শামীম হাসান সরকার। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় এই অভিনেতাকে এবার দেখা যাবে আরো একটি ব্যতিক্রমধর্মী চরিত্রে!

না, নাটকে নয়। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন শামীম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘লিঙ্ক হবে?’ একেবারে ভিন্ন রকম গল্পের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রকাশের মাধ্যমে দেশীয় অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করতে যাচ্ছে আরডব্লিউ এন্টারটেইনমেন্ট।

শানের গল্প ভাবনায় ‘লিঙ্ক হবে?’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম। লতা আচারিয়ার পরিচালনায় এতে মূল ভূমিকায় দেখা যাবে শামীম হাসান সরকারকে। তার সাথে জুটি বেঁধে এই স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি। ‘লিঙ্ক হবে?’র চিত্রগ্রহণ করেছেন সানি খান, আবহ সংগীতে ছিলেন রেজওয়ান সাজ্জাদ, সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন সোহাগ খান এসকে।

‘লিঙ্ক হবে?’র গল্প গড়ে ওঠেছে কনজার্ভেটিভ ফ্যামিলির মেয়ে ও তার বয়ফ্রেন্ডকে ঘিরে। অন্য আট দশটি ব্ল্যাকমেইলিংয়ের ঘটনার মতো এখানেও একান্ত ব্যক্তিগত মুহূর্তকে পুঁজি করা হয়। কিন্তু একেবারে ভিন্নভাবে। গল্প যায় ঘুরে। পরেরটুকু চমকে ঠাসা। যা এখনই বলতে চাইছেন না নির্মাতা। তার প্রত্যাশা, স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি দেখে সবার ভালো লাগবে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে শামীম সরকার বলেন, কাজটি করে ভালো লেগেছে। গল্পটি দুর্দান্ত। সচরাচর যা হয়, এই ধরনের গল্পে কোনো মেসেজ থাকে না- কেবল বাণিজ্যিক সুড়সুড়ির জন্য বানানো হয়। কিন্তু এই কাজটি সেখান থেকে একেবারেই আলাদা।

তানিয়া বৃষ্টি বলেন, আমি শর্টফিল্মে তুলনামূলকভাবে কমই কাজ করেছি। তবে এটি করার পর মনে হচ্ছে এ ধরনের কাজ নিয়মিতই করা উচিত। আশা করছি দর্শকরা ঠকবেন না।

Reneta

শতাধিক মিউজিক ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। কিন্তু এই প্রথম কোনো ফিকশন নির্মাণ করলেন তিনি। যা শুক্রবার আরডব্লিউ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: বৃষ্টিশামীম সরকারস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT