চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ন ১৬, আগস্ট ২০১৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি শামসুর রাহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন।

বুধবার সকালে বনানী কবরস্থানে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কবির পরিবার ও ভক্ত-অনুরাগীরা। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ, শামসুর রাহমান স্মৃতি পরিষদ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আজ সারা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

‘বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা’ ‘স্বাধীনতা তুমি’, ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ‘আসাদের শার্ট’— এসব কবিতার মধ্য দিয়ে বিদ্রোহী চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কবি শামসুর রাহমান। সেই সঙ্গে স্বৈরশাসন ও গণতন্ত্রের প্রতিচ্ছবিও ফুটে উঠেছে তার কবিতায়।

১৯২৯ সালের ২৩ অক্টোবর বুধবার সকালে ঢাকা শহরের মাহুতটুলির নানার কোঠাবাড়িতে শামসুর রাহমানের জন্ম। তার ডাক নাম বাচ্চু।

১৯৬০ সালে প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। কবির নিমগ্ন অন্তর্গত বোধ ও ভাবনার জগতের অপূর্ব রূপায়ণ ছিল এ কাব্যগ্রন্থে। ষাটের দশকে প্রকাশিত কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘রৌদ্র করোটিতে’, ‘বিধ্বস্ত নীলিমা’, ‘নিরালোকে দিব্যরথ’, ‘আমি অনাহারী’ ইত্যাদি।

শামসুর রহমানকে বিংশ শতাব্দীর তিরিশের দশকে পাঁচ মহান কবির পর বাংলা কবিতার প্রধান পুরুষ হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি তিনি।

Reneta

সাংবাদিকতা পেশায় দীর্ঘ সময় কাটান শামসুর রাহমান। পঞ্চাশের দশকের শেষদিকে ‘মর্নিং নিউজে’ সাংবাদিকতার মাধ্যমে পেশাগত জীবনে প্রবেশ করেন। এরপর দৈনিক বাংলাসহ অনেক পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করেন।

বিংশ শতাব্দীর দ্বিতীয়ভাগে দুই বাংলায় তার শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়েছে। সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি আদমজী সাহিত্য, বাংলা একাডেমি, একুশে পদকসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার অর্জন করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

হাসপাতালে চাঁদা দাবির আলোচিত ঘটনায় সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

এপ্রিল ১৩, ২০২৬

মস্কো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’

এপ্রিল ১৩, ২০২৬

কানাডার টরেন্টোতে ‘৪০ তম ফোবানা’কে ঘিরে সংবাদ সম্মেলন

এপ্রিল ১৩, ২০২৬

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটার তালিকা থেকে বাদ, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা

এপ্রিল ১৩, ২০২৬

পহেলা বৈশাখে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT