চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবানা: এক জীবনে অপূর্ণতা নেই যার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৫, জুন ২০২০
বিনোদন
A A

নাম, যশ, খ্যাতি আর অর্থ! এক জীবনে এসব কিছুর দেখা পাওয়া মানুষের সংখ্যা বিরল। অথচ এমন বিরল সংখ্যক মানুষের মধ্যে দেশের কিংবদন্তি অভিনেত্রী শাবানা একজন!

বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি তারকা শাবানা অভিনয় থেকে দূরে সরে রয়েছেন প্রায় প্রায় দুই যুগ। তারপরেও জনপ্রিয়তার এক বিন্দু চিড় ধরেনি তার। বিখ্যাত এ অভিনেত্রীকে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। ১৫ জুন শাবানার জন্মদিন।

শাবানা প্রবাসে রয়েছেন। করোনার মধ্যে দেশে কোনো আয়োজন না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবছরের মতো এবারও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা।

Banglabid

দীর্ঘদিন ধরেই সপরিবারে আমেরিকায় নিউ জার্সিতে বসবাস করছেন শাবানা। মাঝে মাঝে যখনই তিনি দেশে আসেন, তখনই তাকে নিয়ে হইচই পড়ে যায় দর্শকমহলে। এ থেকে বোঝা যায়, আজও তিনি কতটা জনপ্রিয়! সর্বশেষ গত ডিসেম্বরে দেশে এসেছিলেন শাবানা। মাস দুয়েক তিনি দেশেই ছিলেন।

তখন গুণী এ অভিনেত্রী চ্যানেল আই অনলাইনকে এক সাক্ষাতকার দিয়েছিলেন। সেখানে শাবানা তার দীর্ঘজীবনে সারমর্মে বলেছিলেন, জীবনে প্রায় সবই পেয়েছি। ২৩ বছর অভিনয় থেকে দূরে থাকলেও আজও রাস্তায় কেউ দেখলে সমাদর করেন। পরিবার পরিজন নিয়ে সুখেই আছি। আমি চলে গেলে মানুষ আমাকে হয়তো মনে রাখবে, এমন কিছু কাজ করেছি। কোনো অপূর্ণতা নেই আমার জীবনে। সবার কাছে দোয়া কামনা করছি, আমি যেন সুস্থতা নিয়েই ভালো থাকি।

শাবানার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। ১৯৫২ সালের এই দিনে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

Reneta

শাবানা গেন্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও তার পড়ালেখা ভালো লাগত না। প্রাতিষ্ঠানিক শিক্ষার তাই ইতি ঘটে মাত্র ৯ বছর বয়সে। চলচ্চিত্রকার এহতেশাম ছিলেন তার চাচা। তার মাধ্যমেই শাবানার চলচ্চিত্রে আগমন। পরিচালক এহতেশামই তার শাবানা নামটি দেন।

শাবানার চলচ্চিত্রে সূচনা হয় শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্র দিয়ে। তিনি ২৯৯ টি চলচ্চিত্রে অভিনয় করেন। বেশিরভাগ ছবির নায়ক ছিলেন আলমগীর, রাজ্জাক, জসিম। অসংখ্য পুরস্কারের পাশাপাশি ১০ বার জাতীয়ভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন শাবানা, পেয়েছেন আজীবন সম্মাননা।

শাবানা ১৯৭৩ সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ওয়াহিদ সাদিক একজন সরকারী কর্মকর্তা ছিলেন। শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রডাকশন্সের মালিক সাদিক। ১৯৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র-অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এবং ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। শাবানা-সাদিক দম্পতির দুই মেয়ে-সুমি ও ঊর্মি এবং এক ছেলে-নাহিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মদিনলিড বিনোদনশাবানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ১০০তম দিনে শনাক্ত ৩০৯৯ জন, মৃত ৩৮

পরবর্তী

শ্রীলঙ্কায় যেতে আপত্তি নেই ক্রিকেটারদের

পরবর্তী

শ্রীলঙ্কায় যেতে আপত্তি নেই ক্রিকেটারদের

করোনাভাইরাস: কিছু বিধিনিষেধ তুলে নিচ্ছে ফ্রান্স

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT