একসময় পর্দা কাঁপানো তিন নায়িকা শাবনূর, মৌসুমী ও পপি বর্তমানে সিনে পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন। পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটাতেই এখন পছন্দ করেন তারা।
সম্প্রতি রূপালি পর্দায় সাড়া জাগানো তিন নায়িকা একসঙ্গে সময় কাটিয়েছেন। অবশ্য তাদের সঙ্গে মধ্যমনি ছিলেন আরেক জনপ্রিয় নায়ক ওমর সানি। পারিবারিক এক অনুষ্ঠানে তিন নায়িকার সঙ্গে থাকা সেই মুহূর্তের একটি ছবি ওমর সানি তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন ‘যে বাঁধন যাবে না ছিঁড়ে’।
বর্তমানে মৌসুমী ও ওমর সানি ছেলের টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত থাকলেও একবারে কাজ থেকে মুক্ত রয়েছেন পপি ও শাবনূর।







