চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শাবনূর আমাকে হাতে ধরে অভিনয় শিখিয়েছেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
শাবনূর

ছোটবেলা থেকে সিনেমার নায়ক হওয়ার স্বপ্ন দেখতেন শায়ের খান। সে জন্য তিনি প্রচুর পরিমাণ বাংলা সিনেমা দেখতেন। ভাবতেন, যেভাবেই হোক নায়ক তাকে হতেই হবে! বিশেষ করে সালমান শাহ-শাবনূর জুটি সিনেমাগুলো বেশি ভালো লাগতো শায়ের খান। আর সেই শাবনূরের নায়ক হয়েই শায়ের খান পর্দায় আসছেন।

১২ জানুয়ারি (শুক্রবার) মুক্তি পেতে যাচ্ছে শাবনূর-শায়ের খান জুটির সিনেমা ‘পাগল মানুষ’। জানা যায়, প্রায় ৭০ টির মতো হলে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। একইসঙ্গে শায়ের খানের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পাগল মানুষ সিনেমার মুক্তি উপলক্ষে (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের একফাঁকে চ্যানেল আই অনলাইনকে শায়ের খান বলেন, ‘শাবনূর আমার স্বপ্নের নায়িকা। সিনেমায় আমি একেবারেই নতুন। প্রথম সিনেমায় তাকে নায়িকা হিসেবে পেয়েছি এ আমার পরম পাওয়া’।

তিনি বলেন, প্রথমবার সিনেমায় কাজ করতে গিয়ে অনেক অসুবিধায় পড়েছিলাম। কিন্তু তিনি (শাবনূর) আমাকে সহশিল্পী অনেক সাহায্য করেছেন। হাতে ধরে শিখিয়েছেন কিভাবে অভিনয় করতে হয়।

শায়ের খান আরও বলেন, ‘পারিবারিক ও রোমান্টিক সেন্টিমেন্ট নিয়ে ‘পাগল মানুষ’ ছবিটি নির্মাণ করা হয়েছে। সবাই হলে গিয়ে আমার প্রথম ছবিটি দেখবেন, কৃতজ্ঞ থাকব’।

কথায় কথায় শায়ের খান জানান, তিনি যৌথ প্রযোজনায় নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে অভিনয় করবেন। মাস দুয়েক পরে ছবির শুটিং শুরু হবে। এখনো ছবির নাম ও নায়িকা চূড়ান্ত হয়নি।

সংবাদের শেষের দিকে অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছিলেন একসময়ের লাস্যময়ী চিত্রনায়িকা শাবনূর। এসময় তিনি বলেন, প্রায় পাঁচ বছর ‘পাগল মানুষ’ ছবির মাধ্যমে আবার পর্দায় দর্শকরা আমাকে দেখবে পাবেন। আমার ভক্তদের বলছি, ছবিটি সবাই হলে গিয়ে দেখবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশা সওদাগর, ডন প্রমুখ। তারা প্রত্যেকেই ছবির সাফল্য কামনা করেন।পরিচালক এম এম সরকারের মৃত্যুর কারণে পাগল নির্মাণকাজ অনিশ্চিত হয়ে পড়ে। এরপর বদিউল আলম খোকনের সার্বিক তত্ত্বাবধানে ছবিটি নির্মাণকাজ শেষ হয়।

অবশেষে আগামী শুক্রবার (১২ জানুয়ারি) পাগল মানুষ মুক্তি পেতে যাচ্ছে। শাবনূর-শায়ের খান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, রেহানা জলি, কাবিলা, সাদিয়া আফরিন, বিপাশা কবির, ইলিয়াস কোবরা, শিবা শানু প্রমুখ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নদী সুরক্ষায় গণজাগরণ গড়ে তুলতে নদীপ্রেমীদের আহ্বান

পরবর্তী

লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোবাইল কোর্ট

পরবর্তী

লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোবাইল কোর্ট

কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাসিস্ট্যান্ট ‘এম’ বন্ধ করছে ফেসবুক

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT