চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত-নাসিরের সেঞ্চুরিতে আবাহনীর রানের পাহাড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩৭৪ রানের সংগ্রহ গড়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপির তিন নম্বর মাঠে নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক নাসির হোসেনের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে আকাশী-নীলরা।

ওপেনিংয়ে নামা শান্ত ১১৩ রান করে মোহাম্মদ শহীদের বলে এলবিডব্লুউ হন। আর ৪ রান করতে পারলেই লিটন দাসের এক মৌসুমে করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলতে পারতে ১৯ বছরের এই তরুণ।

১৬ ম্যাচে চার সেঞ্চুরিতে শান্ত করেছেন ৭৪৯ রান। গত মৌসুমে আবাহনীর হয়ে খেলা লিটন করেছিলেন ৭৫২ রান। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ অল্পের জন্য হাতছাড়া করেছেন শান্ত।

শান্ত ১০৭ বলের ইনিংসটি সাজান ১১ চার ও দুই ছক্কায়। এ বাঁহাতির ইনিংস ছাড়িয়ে গেছেন নাসির হোসেন। মাত্র ৯১ বল খেলে করেছেন ১২৯ রান। ১৫ চার ও চার ছক্কার ঝড়ো ইনিংসে রানের চূড়ায় ওঠে আবাহনী।

৫৬ বলে পূর্ণ করেন ফিফটি। পরের পঞ্চাশ রান আসে মাত্র ২৩ বলে। ৭৯ বলে পৌঁছে যান তিন অঙ্কে।

দলের রান তিনশ পার করে দিয়ে থামেন নাসির। তবে রানের চাকা আর থামেনি আবাহনীর। শেষদিকে চার ছক্কায় ৮ বলে ২৮ রান যোগ করলে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে আবাহনী তোলে ৩৭৪ রান।

Reneta

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করেন এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত। ১২.১ ওভারে ওপেনিং জুটি থেকে আসে ৯২ রান। ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলে বিজয় আউট হলে ভাঙে ওপেনিং জুটি। দুর্দান্ত সূচনার রেশ পুরো ইনিংসে ধরে রাখে আবাহনী।

তিনটি উইকেট নিয়েছেন পারভেজ রসূল। দুটি নিয়েছেন মোহাম্মদ শহীদ। আসিফ হাসান নিয়েছেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT