চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তি চুক্তির নামে প্রতারণার অভিযোগে ১০ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা

পান্থ রহমান পান্থ রহমান
৭:২৫ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

শান্তি চুক্তির নামে পাহাড়িদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করে ১০ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন পাহাড়ি জনগোষ্ঠির নেতারা। তাদের সঙ্গে একাত্ম হয়েছেন বিভিন্ন রাজনীতিক, শিক্ষক এবং আইনজীবীরা। বাংলাদেশকে ‘স্বাধীন পূর্ব পাকিস্তান’ আর পার্বত্য চট্টগ্রামকে ‘সেনাশাসিত’ অঞ্চল উল্লেখ করে নেতাদের দাবি, জুম্ম সম্প্রদায়ের জমি ফিরিয়ে দেওয়ার।

অস্থিতিশীল পার্বত্য চট্টগ্রামের সঙ্গে সরকারের দীর্ঘ সমঝোতার ফল হিসেবে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সই হয় পার্বত্য শান্তি চুক্তি। তবে চুক্তি হলেও পাহাড়ি জনগোষ্ঠির সঙ্গে দূরত্ব কমেনি কোনো সরকারের। উল্টো চুক্তি বাস্তবায়ন হয়নি অভিযোগে বারবারই আন্দোলনে গেছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠি। চুক্তির ১৯ বছর পুর্তিতে সে কথাই স্মরণ করিয়ে দিলেন বক্তারা।

আদীবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন,‘ আদীবাসী পাহাড়ি মানুষের সঙ্গে এই চালাকি,প্রতারণা করা অন্যায়’।

Banglabid

পাহাড়ি জনগোষ্ঠি সেনা-পুলিশ ও বিজিবি’র অত্যাচারের শিকার বলে মন্তব্য করে চুক্তি অনুযায়ী অপারেশন উত্তরণসহ অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং জুম্ম শরণার্থীদের পুনর্বাসনের দাবি তোলেন বক্তারা।

unnamed

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র সভাপতি জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন,‘ একটা খাঁচায় যেনো বন্দি আছি। পার্বত্য চট্টগ্রাম পুরোটাই একটা সেনানিবাস। সেখানে যেদিকে তাকাই দেখি শাসকদের অবিশ্বাসী দৃষ্টি। এমন পরিস্থিতিতে স্বয়ং প্রধানমন্ত্রী এসে শান্তি চুক্তি বাস্তবায়নের কথা দিলেও আমি বিশ্বাস করবো না’।

Reneta

চুক্তি বাস্তবায়ন না হলে হরতাল, অবরোধ, অফিস-আদালত বর্জন, ছাত্র ধর্মঘট এবং অবৈধ জমি দখল প্রতিরোধের মতো কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রামের নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পার্বত্য শান্তিচুক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান অবতরণে ব্যর্থ হলে জাতীয় জীবনে বিপর্যয় নামতো: ওবায়দুল কাদের

পরবর্তী

সাকিব-মারুফদের ১৩৫ রানের লক্ষ্য দিল তামিম-গেইলরা

পরবর্তী

সাকিব-মারুফদের ১৩৫ রানের লক্ষ্য দিল তামিম-গেইলরা

৯০ এর আন্দোলনের এই দিনের কিছু স্মৃতি

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT