চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তি আলোচনা বাতিল করায় জঙ্গি তালেবানদের হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে দিয়েছেন, তার এ সিদ্ধান্ত মার্কিন নাগরিকদের ভোগাবে বলে হুঁশিয়ার করেছে জঙ্গি তালেবানরা। 

দীর্ঘ আলোচনার পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানদের সঙ্গে একটি নীতিগত চুক্তি করতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র।  চুক্তি অনুযায়ী ২০ সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে প্রায় সাড়ে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন।  ২ সেপ্টেম্বর এ ঘোষণার দিনই কাবুলে বিদেশিদের আবাসিক এলাকায় তালেবানের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় প্রাণ হারায় ১৬ জন মানুষ। আহত হন আরো শতাধিক।

এর তিন দিন পর কাবুলে কূটনৈতিক এলাকায় তালেবানের গাড়ি বোমা হামলায় এক মার্কিন ও ন্যাটো বাহিনীর ২ সেনা সদস্যসহ ১২ জন নিহত হন। এরপর টুইট করে ক্যাম্প ডেভিডে তালেবানের শীর্ষ নেতা ও আফগান সরকারের সঙ্গে রোববারের শান্তি আলোচনা বাতিলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে দেওয়া বিবৃতিতে জঙ্গি সংগঠনটি জানিয়েছে, আকস্মিক সিদ্ধান্ত পরিবর্তনে শান্তি আলোচনা বাধাগ্রস্ত হবে।  এটি মার্কিনীদের প্রাণহানি ও সম্পদ হানি বাড়াবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আফগান প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, শান্তি আলোচনা তালেবানদের রাজনীতি করার পথ সুগম করে দিচ্ছিল।  তবে তারা সে সুযোগ গ্রহণ না করে সহিংসতা চালিয়ে যাচ্ছে।  তারপরও আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব করেন তিনি।

শান্তি প্রতিষ্ঠায় তালেবানদের কোন প্রচেষ্টা নেই বলেছে আফগান সরকার।  তারপরও তাদের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন তারা। তবে তা প্রত্যাখ্যান করেছে তালেবান।

Reneta

প্রায় দুই দশক ধরে চলা আফগান যুদ্ধে এখন পর্যন্ত ২ হাজার ৪শ’র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।  এ সময়ে প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের ৫৮ হাজার সেনা সদস্য এবং ৩২ হাজারের বেশি সাধারণ জনগণ।  প্রাণ গেছে ৪২ হাজার তালেবান যোদ্ধার।

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গি সংগঠন তালেবানডোনাল্ড ট্রাম্পন্যাটোশান্তি আলোচনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT