চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিরক্ষা মিশনে সবচেয়ে ভালো কাজ করে নারী পুলিশ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
শান্তিরক্ষা মিশনে সবচেয়ে ভালো নারী পুলিশ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ছবি

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের নারী পুলিশ সদস্যদের কাজ সবচেয়ে ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে অনুদানপ্রাপ্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে ভালো কাজ করছে আমাদের মহিলা পুলিশ। তাদের চাহিদাও বাড়ছে।’

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সফলতা দেখানোর জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা দেয়া এবং ত্যাগ স্বীকার করায় তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

শেখ হাসিনা বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং আরও বেশি করে চালাতে হবে। এজন্য পুলিশকে আরও তৎপর হতে নির্দেশ দেন তিনি।

‘দেশব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রয়োজনে আরো কঠোর অভিযান পরিচালনা করতে হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।’

Reneta

প্রধানমন্ত্রী বলেন, মানুষের আস্থা অর্জন করতে হবে। আবার সেবা দেয়ার জন্য পুলিশের যথাযথ সুবিধাও থাকতে হবে। যারা সেবা দেবে তাদের বসবাস ও নিরাপত্তা ব্যবস্থাও থাকতে হবে।

ভাষণ শেষে বাংলাদেশ পুলিশের মালিকানাধীন ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের’ বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এরপর ভিডিও কনফারেন্সে ৪টি নতুন বিদ্যুৎ কেন্দ্র, ৮ টি গ্রিড উপকেন্দ্র ও ১০ জেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে সেখানে বিনিয়োগ করার উদ্যোগ নিয়েছে সরকার৷ দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলেন তিনি৷

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, উন্নয়ন নয়, দেশকে পিছিয়ে রাখাই ছিল বিএনপি-জামায়াত শাসনামলে রাষ্ট্রের চরিত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT