চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিতে নোবেল পেলেন দুই দেশের দুই সাংবাদিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নোবেল

এবছর শান্তিতে নোবেল পেয়েছেন ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাটভ। মতপ্রকাশের স্বাধীনতা, যেটা গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত, রক্ষায় তাদের প্রচেষ্টার জন্য এবছর নোবেল পেয়েছেন এই দুজন সাংবাদিক।

টুইটবার্তায় প্রতিষ্ঠানটি বলেছে, কয়েক দশক ধরে ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে রাশিয়ার বাক স্বাধীনতা রক্ষা করতে কাজ করেছেন দিমিত্রি মুরাটভ। ১৯৯৩ সালে স্বাধীন সংবাদপত্র নোভাজা গেজেটার প্রতিষ্ঠাতাদের একজন তিনি।

আরেক টুইট বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, মারিয়া রেসা ক্ষমতার অপব্যবহার, সহিংসতা এবং তার জন্মস্থান ফিলিপাইনে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদকে প্রকাশ করার জন্য মতপ্রকাশের স্বাধীনতা ব্যবহার করেন। ২০১২ সালে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ডিজিটাল মিডিয়া কোম্পানি র‌্যাপলারের সহ-প্রতিষ্ঠাতা তিনি।

বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

৪ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করা হয়। এরপরে ৫ অক্টোবর পদার্থবিজ্ঞানে, ৬ অক্টোবর রসায়নে, ৭ অক্টোবর সাহিত্যে নোবেল ঘোষণা করা হয়। শেষে ১১ অক্টোবর অর্থনীতিতে নোবেল ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কার হিসেবে বিজয়ী একটি গোল্ড মেডেল ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান। ১২০ বছর আগে ১৯০১ সালে ৫টি বিভাগে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরে অর্থনীতিতেও নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৮ সালে।

Reneta

১২৪ বছর আগে আলফ্রেড নোবেল যে তহবিল তৈরি করেছিলেন তা থেকে নোবেল জয়ীদের পুরস্কারের অর্থ দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোবেলনোবেল পুরস্কারশান্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT