চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিতে নোবেল পুরস্কারের সম্ভাব্য যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

গত বছর বিশ্বজুড়ে আলোচিত ঘটনা হিসেবে ঠাই করে নেয় মিয়নমারের রোহিঙ্গা শরনার্থী সমস্যা। মিয়ানমার থেকে বিতারিত এই সংখ্যালঘু সম্প্রদায়কে মানবিক আশ্রয় দিয়ে বিশ্ব বিবেককে প্রবলভাবে নাড়া দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পায় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খবর।

গেল বছর আগস্টের পর থেকে এখন পর্যন্ত ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

জরিপ অনুযায়ী চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের ক্ষেত্রে বিবেচিত ঘটনার তালিকার শীর্ষে আছে রোহিঙ্গা ইস্যু।

সংঘাত আর যুদ্ধ এড়িয়ে বিশ্বকে শান্তির অমিয় পতাকাতলে যারা নিয়ে আসেন তাদের হাতেই ওঠে শান্তির নোবেল। এক নরওয়ের স্থানীয় সময় সকাল ১১ টায় ( বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিট) এ ঘোষিত হবে শান্তির সেই বার্তা বাহকের নাম।

এক দশকের বেশি সময় ধরে নোবেল বিজয়ীর নাম প্রকাশ প্রতিষ্ঠান ল্যাব রকস বলছে, ধারাবাহিকতা অনুসারে এবার নোবেল শান্তি পাওয়ার কথা কোন ব্যক্তির।

এদের বিবেচনায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর নামও উঠে আসছে। তবে অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান হেনরিক আর্ডালের মতে এবারের নোবেলের অন্যতম দাবিদার বিশ্ব খাদ্য সংস্থা। ইয়েমেন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থীদের জন্য সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ ছিল ক্ষুধা মেটানো। আর সেটাতে এই সংস্থাটি দারুণ সফল।

Reneta

একটুর জন্য যুদ্ধ থেকে কেরিয়া উপদ্বীপকে বাচিয়ে দেয়া শান্তিপূর্ণ আলোচনাও এগিয়ে নোবেল প্রাপ্তির দৌড়ে। ছয় দশক পর শুরু হওয়া শান্তির পর আলোচনার সুবাতাস বইছে উপদ্বীপে।

যদি কিম জং ইউন আর মুন একসাথে নোবেল পেলেও সেটি অপ্রত্যাশিত হবে না। দীর্ঘ এই তালিকায় থাকবে ডোনাল্ড ট্রাম্পের নামও। আছেন অভিবাসন সমস্যা মোকাবেলায়  অ্যাঙ্গেলা মেরকেল ও পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিত্বরাও।

এছাড়া বছর জুড়ে আরেকটি আলোচিত বিষয় ছিল যৌন সহিংসতা ও হয়রানি। তাই #MeToo আন্দোলনের সাথে জড়িত কারো হাতেও উঠতে পারে নোবেল।

ডব্লিউএফপি, ওয়াট হেল্মেট সহ মনোনয়ন পেয়েছে ৩৩১ প্রার্থী যার মধ্যে ২১৬ জন ব্যক্তি এবং ১১৫ টি প্রতিষ্ঠান। যা নোবেল ইতিহাসে সর্বোচ্চ দ্বিতীয়।

তবে বরাবরের মতো নরওয়ের নোবেল শান্তি কমিটি এবারো গোপন রেখেছে মনোনয়নপ্রাপ্তদের তালিকা। তাই ঘোষণার আগে অনুমান করাটা বেশ কঠিন। কিন্তু ট্রাম্প কিংবা কিম জং ইউনের মতো ব্যক্তিদের হাতে শান্তির নোবেল উঠলে বিতর্ক যে কম হবে না ,সেটা আগেভাবেই বলে দেয়া যায়।

তবে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আরো রয়েছে,  সৌদি আরবের কারাবন্দি ব্লগার রাইফ বাদায়ি, গণমাধ্যমের সুরক্ষায় কাজ করা রিপোর্টার্স উইথাউট বর্ডারস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (আরএসএফ) ও রুশ মানবাধিকার সংস্থা এনজিও মেমোরিয়াল এবং দেশটির বিরোধীদলীয় সংবাদপত্র নোভায়া গ্যাজেটা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শান্তিতে নোবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT