চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর ২৫৩’র পর বিপদে বিজয়-রাজ্জাকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
এনামুল হক বিজয়

এনামুল হক বিজয়

বিসিএলের তৃতীয় রাউন্ডে কক্সবাজারে মুখোমুখি হয়েছে সাউথ জোন ও সেন্ট্রাল জোন। ম্যাচটা নানা কারণে আলোচনায়। ফাইনালে যাওয়ার লক্ষ্যে প্রতিপক্ষের বোনাস পয়েন্ট ঠেকাতে সাউথ জোনের অধিনায়ক আব্দুর রাজ্জাকের হাতে ৬ উইকেট রেখেও মাত্র ১১৪ রানে ইনিংস ঘোষণা করেছেন। করে বিপদে আছে তার দল। প্রতিপক্ষ দলের তরুণ নাজমুল হোসেন শান্ত আড়াইশ পেরোনো ইনিংস খেলে সাউথদের বিপদের পারদ বাড়িয়ে দিয়েছেন।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে জয় তুলতে সোমবার হাতে থাকা বাকি ৬ উইকেটে আরও ৩৪৮ রান চাই সাউথ জোনের। শান্তর আলো কাড়ার ম্যাচে ৮ উইকেটে ৩৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে সেন্ট্রালরা। প্রথম ইনিংসে তারা করেছিল ২৩৫।

সাউথরা প্রথম ইনিংসে ৪ উইকেটে ১১৪ রানে ইনিংস ঘোষণা করেছিল। জয়ের জন্য তাদের ৫০৭ রানের লক্ষ্যের পেছনে ছুটতে হচ্ছে। তৃতীয় দিনে ৪ উইকেটে ১৫৯ তুলে দিনশেষ করেছে দলটি।

শাহরিয়ার নাফিস ৫ রানে ফিরলেও ফর্মে থাকা এনামুল হক বিজয় ৮৩ করে গেছেন। ফজলে মাহমুদ ২৫ ও ইরফান শুক্কুর শূন্য রানে ফিরে বিপদ বাড়িয়ে গেছেন। শামসুর রহমান ৪৪ ও নাসুম আহমেদ ১ রানে শেষদিনে লড়তে নামবেন।

দিনের শুরুর ভাগের গল্পটা জুড়ে শান্তর ঝলমলে ইনিংস। আগেরদিনই সেঞ্চুরি ছোঁয়া ২১ বছর বয়সী বাঁহাতি ১২২ রানে তৃতীয় দিনে ক্রিজে আসেন। লাঞ্চের পর ফিরে স্পিনার মেহেদী হাসানকে ছক্কা মেরে ছুঁয়ে ফেলেন ডাবল। যেটি ২৯২ বলে ২৩ চার ও ৩ ছক্কায় সাজানো।

কিছুদিন আগেই তামিম ইকবাল করেছেন ট্রিপল সেঞ্চুরি। নাজমুল হোসেন শান্তর সামনে সুযোগ এসেছিল রোববার। সেন্ট্রাল জোনের অধিনায়ক শুভাগত হোম তড়িঘড়ি ইনিংস ঘোষণা করে দেয়ায় অপরাজিত থেকেও দ্রুতই সাজঘরে ফিরতে হয় তাকে। যখন ২৫৩ রানে থেকে মাঠ ছাড়লেন, তখন ৩১০ বলে ২৫ চার ও ৯ ছক্কার মার। স্ট্রাইকরেট ৮১.৬১!

Reneta

পাকিস্তান সফরে টেস্ট দলে ফিরে শান্ত দুই ইনিংসেই লড়েছেন। ইনিংস বড় করতে না পারলেও সতীর্থ ব্যাটসম্যানদের ব্যর্থতার ম্যাচে বেশ ব্যাট করেছেন। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির আত্মবিশ্বাস নিয়ে কদিন পরেই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে নামতে পারছেন।

নর্থ জোন-ইস্ট জোন
আরেক ম্যাচে কক্সবাজারেই নর্থের বিপক্ষে জমে উঠেছে ইস্টের লড়াই। প্রথম ইনিংসে ২৭২ করেছিল নর্থ, দ্বিতীয় ইনিংসে রোববার ৫ উইকেটে ১৪৫ তুলে দিনশেষ করেছে। লিড ৮৬ রানের। সেটাকে কতদূর বাড়াতে পারে দলটি তাতে নির্ভর করছে অনেককিছু। প্রথম ইনিংসে ৩৩১ করা ইস্ট চাইবে দ্রুত তাদের গুটিয়ে জয়ের পেছনে ছুটতে।

রনি তালুকদার ৫, জুনায়েদ সিদ্দিকী ৩৬, তানবির হায়দার ১৪, নাঈম ইসলাম ৩৫ ও আরিফুল হক ৯ রানে ফিরে গেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ২৩ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২২ রান নিয়ে শেষদিনে নর্থের লিড বাড়াতে নামবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাবল সেঞ্চুরিনাজমুল হোসেন শান্তবিসিএল-২০২০লিড স্পোর্টসসেন্ট্রাল জোন-সাউথ জোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT